"উদ্দীপকের পরিস্থিতি 'রেইনকোট' গল্পের মিন্টুর পোশাক পরার কারণেই তার পরিবর্তন ঘটে।"- মূল্যায়ন কর।
উত্তর: • "উদ্দীপকের পরিস্থিতি 'রেইনকোট' গল্পের মিন্টুর পোশাক পরার কারণেই তার পরিবর্তন ঘটে।"- মন্তব্যটি যথার্থ। • ১৯৭১-এর মুক্তিযুদ্ধে সমগ্র দেশের মানুষ আতঙ্কে দিন কাটায়। তবে সাহসী মুক্তিযোদ্ধারা এ দেশের মানুষকে নানাভাবে অনুপ্রেরণা দিয়ে ভীতু মানুষকেও সাহসী করে তোলে। • উদ্দীপকে ঢাকা শহরের একটি ভীতিকর ও আতঙ্কগ্রস্ত চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে মানুষের উপস্থিতি নেই, চারদিক নিস্তব্ধ। এমন পরিবেশে মানুষের ভীতসন্ত্রস্ত হওয়াটাই স্বাভাবিক। 'রেইনকোট' গল্পেও এমন সংকটময় পরিস্থিতি দৃশ্যমান। মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরে নুরুল হুদাকে এমন অবস্থাতেই কলেজে যেতে হয়। তবে একজন ভীতু মানুষ হলেও তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর তার মধ্যে সাহস সঞ্চারিত হয়। তিনি নির্ভয়ে সংকটাপন্ন এমন পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। • 'রেইনকোট' গল্পে নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযুদ্ধের ভয়াল ও সংকটময় মুহূর্তে তিনি যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখতে চান। তবে মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে তিনি যেন সত্যিকারের একজন মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হন। মিন্টুর পোশাকই তাকে এমন হতে সাহায্য করেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"উদ্দীপকের পরিস্থিতি 'রেইনকোট' গল্পের মিন্টুর পোশাক পরার কারণেই তার…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর