উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতনের প্রেক্ষাপটে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা। 'রেইনকোট' গল্পের পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এ গল্পে লেখক মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন। সেখানে তিনি পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন থেকে শুরু করে মিলিটারি বেষ্টিত ঢাকা শহরে জনজীবনের দুর্বিষহ অবস্থার বিবরণ দিয়েছেন। উদ্দীপকে ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতের গণহত্যার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। ওইদিন পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনসহ অনেক জায়গায় ভয়াবহ গণহত্যা চালায়। যার প্রেক্ষাপটে ছাব্বিশে মার্চ ঢাকার পরিস্থিতি ছিল থমথমে। ওই সময় সমগ্র ঢাকাজুড়ে এক অবরুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। একইভাবে, 'রেইনকোট' গল্পেও গল্পকার মুক্তিযুদ্ধকালীন হানাদারদের হত্যা-নির্যাতনের বিবরণ দিয়েছেন। এ সময় ঢাকাজুড়ে এক ভীতিকর অবরুদ্ধ অবস্থা তৈরি হয়। অর্থাৎ আলোচ্য গল্প এবং উদ্দীপকে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ এবং ঢাকার অবরুদ্ধ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। এটিই উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর