উদ্দীপকের সালেহীন 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? কীভাবে?
উত্তর: উদ্দীপকের সালেহীন 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা ঢাকা কলেজের রসায়ন শিক্ষক। ঢাকা কলেজের ট্রান্সফরমারে বোমা হামলার ঘটনার মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁতের অভিযোগে তাকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। তবুও নুরুল হুদা কোনো তথ্য দেননি। উদ্দীপকের সালেহীন সরকারি চাকরিজীবী। ছোট সন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুদ্ধে যাওয়া হয় না তার। প্রতিদিন অফিসের পরে সে কোথায় যেন যায়। এক রাতে মিলিটারি তাদের বাড়িতে হানা দিলে তার স্ত্রীর অনুমান অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁতের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। বিষয়টি 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁতের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবেই উদ্দীপকের সালেহীন 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের সালেহীন 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ক…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর