উদ্দীপকেই 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের দিকটি ফুটে উঠেছে। 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধে শেষ পর্যায়ে ঢাকার অবস্থা নিয়ে রচিত হয়েছিল। যেখানে দেখানো হয় কীভাবে আমাদের দেশের সোনার ছেলেরা/মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনী বা মিলিটারি সেনাদের ওপর গেরিলা আক্রমণ করে তাদের পরাস্ত করে। এমনই এক ঘটনা হচ্ছে মিরপুরের বিল দিয়ে নৌকা বোঝায় করে মুক্তিযোদ্ধারা এসে এক জিপ উড়িয়ে দেয় । যেখানে কমপক্ষে পাঁচটা খানসেনা খতম হয় । উদ্দীপকে দেখা যায়, ১৯ শে অক্টোবর ১৯৭১ সালে ঢাকার মতিঝিল এলাকায় একটি ব্যাংকের সম্মুখে পাকিস্তানি জঙ্গি সরকারের তাঁবেদারদের একটি মোটর গাড়ি দাঁড়িয়ে ছিল। আমাদের দুঃসাহসিক বীর তরুণরা প্রকাশ্যে টহলরত হানাদার সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে উক্ত গাড়ির আসনের নিচে একটা 'টাইম বোমা' বসিয়ে দেয়। পরবর্তী সময়ে বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে ৫ জন তাঁবেদার খতম এবং কয়েকজন মারাত্মক আহত হয়। উপরোক্ত ঘটনার সাথে 'রেইনকোট' গল্পের মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের মাধ্যমে পাকিস্তানি খানসেনাদের জিপ উড়িয়ে দেওয়ার মাধ্যমে পাঁচজন খান সেনা খতম করার বিষয়ে সাদৃশ্য রয়েছে ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকেই 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর