উদ্দীপক ও 'রেইনকোট' গল্প কোন বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকের বর্ণনা 'রেইনকোট' গল্পে বর্ণিত ১৯৭১ সালে সংঘঠিত মহান স্বাধীনতা যুদ্ধকালীন ভয়াবহতার সাথে সাদৃশ্যপূর্ণ। 'রেইনকোট' রচনায় উঠে এসেছে ১৯৭১ সালে স্বাধীনতার প্রশ্নে বাঙালিদের দমিয়ে রাখার জন্য পাকিস্তানি বাহিনী এ দেশের মানুষের উপর কীভাবে নির্যাতনের স্টিমরোলার চালায় তার দৃশ্য। তারা দীর্ঘ নয় মাস নিপীড়ন চালিয়ে যায় এ দেশের মানুষের উপর। কিন্তু এই অত্যাচার বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিতে পারেনি বরং শোককে শক্তিতে পরিণত করে বাঙালি স্বাধীনতাকে ছিনিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। উদ্দীপকে দেখা যায় স্বাধীনতার জন্য সাকিনা বিবির জীবনে চরম দুর্দশা নেমে আসলো, হরিদাসী তার স্বামীকে হারালো। যুদ্ধে হানাদার বাহিনী ট্যাঙ্ক যেন দানবের মতো চিৎকার করতে করতে ধ্বংস করলো ছাত্রাবাস আর বস্তি। খইয়ের মতো ফুটছে মেশিনগান। উদ্দীপকে স্বাধীনতা যুদ্ধকালীন ভয়াবহতার চিত্র অঙ্কিত হয়েছে ঠিক একইভাবে আলোচ্য 'রেইনকোট' গল্পেও যুদ্ধকালীন পাক বাহিনীর নির্মমতা এবং বাঙালির প্রতিরোধের চিত্র বর্ণিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপক ও 'রেইনকোট' গল্প কোন বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর