শেয়ারFacebookWhatsApp

“স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালিদের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল উপজীব্য।”— মন্তব্যটি কতোটা সমর্থনযোগ্য? মতামত দাও ৷

উত্তর: স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য অকুতোভয় বাঙালিদের আত্মত্যাগের বিষয়টিই আলোচ্য গল্প ও উদ্দীপকের মূল উপজীব্য। এ গল্পে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর নিপীড়ন ও হত্যাজজ্ঞের চিত্র অঙ্কিত হয়েছে । 'রেইনকোট' গল্পে মূলত যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে গেরিলা আক্রমনে পাক বাহিনীকে পর্যুদস্ত করে তুলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ভীতু প্রকৃতির মানুষ নুরুল হুদার সাহসী হয়ে উঠার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উদ্দীপকে সাকিনা বিবির জীবনে চরম দুর্দশা নেমে আসে যুদ্ধকে কেন্দ্ৰ করে। হরিদাসী তার স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পরে। দানবের মতো চিৎকার করে প্রবেশ করে হানাদার বাহিনীর ট্যাংক। যুদ্ধে হানাদার বাহিনীর ট্যাঙ্কের আক্রমণে ধ্বংস হয় অসংখ্যা ঘরবাড়ি, বস্তি ও জনবসতী। খইয়ের মতো ফুটছে মেশিনগান । প্রাণ ঝরেছে অসংখ্য নিরীহ মানুষের । উদ্দীপকে বর্ণিত হরিদাসী, সাকিনা বিবির অসহনীয় কষ্ট, তাদের প্রিয়জনের আত্মত্যাগই স্বাধীনতা ছিনিয়ে এনেছে। অসংখ্য নরনারীর সম্ভ্রম হানী ঘটেছে। কেউ হারিয়েছে বাবা, কেউ স্বামী, কেউ ভাই আবার কেউ হারিয়েছে বোন এভাবে আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে এই স্বাধীনতা। 'রেইনকোট' গল্পেও আমরা আত্মত্যাগের বিষয়টি লক্ষ্য করি নুরুল হুদা, পাক বহিনীর হাতে বন্দি হয়ে নির্যাতিত হয়। অসংখ্য নিরীহ মানুষকে তারা হত্যা করে। সমস্ত ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখে। এভাবেই ফুটে উঠেছে আত্মত্যাগের চিত্র যা উদ্দীপকেও দেখা যায়। তাই আলোচ্য উক্তি সমর্থনযোগ্য।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

“স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালিদের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' …

উদ্দীপক

তুমি আসবে বলে, হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে ছাত্রাবাস বস্তি উড়ার হলো। রিকায়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম ।

নটরডেম কলেজ · 2024

উত্তর

'এসব হলো পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার।'— উক্তিটি কিসিনজার সাহেব বলেছেন ।

উত্তর

মুক্তিবাহিনী কর্তৃক অধিক পরিমান অস্ত্র বিলের মধ্য দিয়ে নিয়ে আসার বিষয়টিকে উদ্দেশ্য করে প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে। মিলিটারি লাগার পর নুরুল হুদা চারবার বাসা পরিবর্তন করে। সবশেষ বাসাটি শহর থেকে বেশ খানিকটা দূরে বলা যায়। বাসার পূর্বদিকে চোখে পড়ে বিল আর ধানখেত। এই বিল দিয়ে নৌকায় করে মুক্তিবাহিনী অস্ত্র নিয়ে আসে, যে অস্ত্র যুদ্ধে ব্যবহৃত হয়। মুক্তিবাহিনী বার বার অস্ত্র নিয়ে এলে তা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায় না। এদিককার মানুষ তাই খালি নৌকা দেখে, আর দেখে নৌকা ভরা অস্ত্র ।

উত্তর

উদ্দীপকের বর্ণনা 'রেইনকোট' গল্পে বর্ণিত ১৯৭১ সালে সংঘঠিত মহান স্বাধীনতা যুদ্ধকালীন ভয়াবহতার সাথে সাদৃশ্যপূর্ণ। 'রেইনকোট' রচনায় উঠে এসেছে ১৯৭১ সালে স্বাধীনতার প্রশ্নে বাঙালিদের দমিয়ে রাখার জন্য পাকিস্তানি বাহিনী এ দেশের মানুষের উপর কীভাবে নির্যাতনের স্টিমরোলার চালায় তার দৃশ্য। তারা দীর্ঘ নয় মাস নিপীড়ন চালিয়ে যায় এ দেশের মানুষের উপর। কিন্তু এই অত্যাচার বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিতে পারেনি বরং শোককে শক্তিতে পরিণত করে বাঙালি স্বাধীনতাকে ছিনিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। উদ্দীপকে দেখা যায় স্বাধীনতার জন্য সাকিনা বিবির জীবনে চরম দুর্দশা নেমে আসলো, হরিদাসী তার স্বামীকে হারালো। যুদ্ধে হানাদার বাহিনী ট্যাঙ্ক যেন দানবের মতো চিৎকার করতে করতে ধ্বংস করলো ছাত্রাবাস আর বস্তি। খইয়ের মতো ফুটছে মেশিনগান। উদ্দীপকে স্বাধীনতা যুদ্ধকালীন ভয়াবহতার চিত্র অঙ্কিত হয়েছে ঠিক একইভাবে আলোচ্য 'রেইনকোট' গল্পেও যুদ্ধকালীন পাক বাহিনীর নির্মমতা এবং বাঙালির প্রতিরোধের চিত্র বর্ণিত হয়েছে।

উত্তর

স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য অকুতোভয় বাঙালিদের আত্মত্যাগের বিষয়টিই আলোচ্য গল্প ও উদ্দীপকের মূল উপজীব্য। এ গল্পে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর নিপীড়ন ও হত্যাজজ্ঞের চিত্র অঙ্কিত হয়েছে । 'রেইনকোট' গল্পে মূলত যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে গেরিলা আক্রমনে পাক বাহিনীকে পর্যুদস্ত করে তুলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ভীতু প্রকৃতির মানুষ নুরুল হুদার সাহসী হয়ে উঠার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উদ্দীপকে সাকিনা বিবির জীবনে চরম দুর্দশা নেমে আসে যুদ্ধকে কেন্দ্ৰ করে। হরিদাসী তার স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পরে। দানবের মতো চিৎকার করে প্রবেশ করে হানাদার বাহিনীর ট্যাংক। যুদ্ধে হানাদার বাহিনীর ট্যাঙ্কের আক্রমণে ধ্বংস হয় অসংখ্যা ঘরবাড়ি, বস্তি ও জনবসতী। খইয়ের মতো ফুটছে মেশিনগান । প্রাণ ঝরেছে অসংখ্য নিরীহ মানুষের । উদ্দীপকে বর্ণিত হরিদাসী, সাকিনা বিবির অসহনীয় কষ্ট, তাদের প্রিয়জনের আত্মত্যাগই স্বাধীনতা ছিনিয়ে এনেছে। অসংখ্য নরনারীর সম্ভ্রম হানী ঘটেছে। কেউ হারিয়েছে বাবা, কেউ স্বামী, কেউ ভাই আবার কেউ হারিয়েছে বোন এভাবে আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে এই স্বাধীনতা। 'রেইনকোট' গল্পেও আমরা আত্মত্যাগের বিষয়টি লক্ষ্য করি নুরুল হুদা, পাক বহিনীর হাতে বন্দি হয়ে নির্যাতিত হয়। অসংখ্য নিরীহ মানুষকে তারা হত্যা করে। সমস্ত ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখে। এভাবেই ফুটে উঠেছে আত্মত্যাগের চিত্র যা উদ্দীপকেও দেখা যায়। তাই আলোচ্য উক্তি সমর্থনযোগ্য।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।