উদ্দীপকের আবুল মণ্ডলের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আবুল মণ্ডলের সাথে রেইনকোট গল্পের কলেজের প্রিন্সিপাল আফাজ আহমেদের চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। রেইনকোট গল্পে আফাজ আহমেদ পাকিস্তানিদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। তিনি বলেছেন শহীদ মিনা হচ্ছে পাকিস্তানিদের শরীরের কাটা। এজন্য এই শহীদ মিনার কে হটিয়ে দেওয়ার জন্য তিনি তাদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া মুক্তিবাহিনীদের ধরে নিয়ে জবানবন্দি দিয়ে যেতে সাহায্য করেছেন। যেমন কলেজের ইলেকট্রিক ট্রান্সফরমার বিস্ফোরণের জন্য কলেজের লেকচারার নুরুল হুদা ও সাত্তারকে ধরে নিয়ে জবানবন্দী দেওয়ার জন্য সাহায্য করেছেন। একইভাবে উদ্দীপকে দেখা যায়, আবুল মন্ডল পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সাহায্য করেছেন এবং তাদের আশ্রয় দিয়েছেন। সুতরাং বলা যায় উদ্দীপকের আবুল মন্ডলের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হচ্ছে কলেজের প্রিন্সিপাল আফাজ আহমেদ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের আবুল মণ্ডলের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি …
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর