'পাকবাহিনীর নৃশংসতা বাঙালির স্বাধীনতাকে দমাতে পারে নি'- উদ্দীপক ও পঠিত গল্পের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: পাকিস্থানির নৃশংসতা বাঙালিকে দমাতে পারেনি। কথাটি যুক্তিযুক্ত। রেইনকোট গল্পে দেখা যায় পাকিস্থানি বাহিনী বেপরোয়া গণহত্যা করেছে। মসজিদের ইমাম পর্যন্ত ছাড় পায়নি। মানুষ হয়ে মানুষের অত্যাচার নরপশুর কাজ। রেইনকোট গল্পে নুরুল হুদার মুখ থেকে বিভিন্ন নিন্দার বর্ননা পাওয়া যায়।মসজিদের মুয়াজ্জিন একজন খোদাভীরু মানুষ। তাকেও তারা ছাড় দেয়নি। আযানের মাঝ পথে গিয়ে গুলির সাথে তার লাশ মাটিতে থুবড়ে ফেলে দেয়। বাসের মধ্য থেকে সুঠাম যূবকদের বন্দী করে রাখে। সুন্দরী নারীদের ধরে নিয়ে উল্লাস করে। এদের প্রতিটি অত্যাচার এখনো মানুষের মনে দাগ কেটে আছে । নুরুল হুদার মত একজন মানুষকেও তারা ছাড় দেয়নি। এটা সত্যি ঘৃণ্য এবং নিন্দিত কাজ। দেশের মানুষ হয়ে কলেজের প্রিন্সিপাল একজন বিশ্বাসঘাতক। তিনি দেশের অমঙ্গল কামনায় ব্যস্ত ছিলেন। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার হটিয়ে দেওয়ার পরামর্শ প্রিন্সিপালই দিয়েছে। নরপশুর সাথে থাকতে থাকতে সেও পশুর ন্যায় হয়ে গেছে। আলোচনার সর্বোপরি পর্যালোচনা থেকে বলা পাকিস্তানের নৃশংসতা বাঙালিকে দমাতে পারেনি।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
'পাকবাহিনীর নৃশংসতা বাঙালির স্বাধীনতাকে দমাতে পারে নি'- উদ্দীপক ও প…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর