উদ্দীপকের শরিফ সাহেব ও 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: বুদ্ধিজীবী হয়েও দেশের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতাবিরোধী ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার দিকটিতে উদ্দীপকের শরিফ সাহেব ও 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল চরিত্রের সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা অগ্রগণ্য। তবে সব বুদ্ধিজীবী এই কৃতিত্ব পাওয়ার যোগ্য নয়। তাদের অনেকেই শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে স্বদেশের বিরোধিতা করেছে। উদ্দীপকে শরিফ সাহেব একজন বুদ্ধিজীবী। তিনি একজন কলেজ শিক্ষক হয়েও স্বদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন। তিনি মুক্তিযুদ্ধকালে পাকসেনাদের সহযোগিতা করা এবং তাদেরকে খুশি করার মতো ঘৃণ্য কাজে শরিক হয়েছেন। এমনই একজন ব্যক্তি 'রেইনকোট' গল্পে বর্ণিত প্রিন্সিপাল আফাজ আহমদ। তিনি একজন শিক্ষক হয়েও পাকসেনাদের সঙ্গে হাত মেলাতে, তাদের সহযোগিতা করতে দ্বিধা করেননি। তিনি মুক্তিযোদ্ধাদের পতন কামনা করে প্রকাশ্যে দেশদ্রোহিতার পরিচয় দিয়েছেন। এখানেই তার সঙ্গে উদ্দীপকের শরিফ সাহেবের সাদৃশ্য পাওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের শরিফ সাহেব ও 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল চরিত্রের সাদৃশ্…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর