"উদ্দীপকের শরিফ সাহেব আর 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল আমাদের স্বাধীনতাকে বিলম্বিত ও রক্তাক্ত করেছে।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের শরিফ সাহেব আর 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল আমাদের স্বাধীনতা বিলম্বিত ও রক্তাক্ত করেছে।"- মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন লক্ষ প্রাণের দান। তবে সবাই এমন আত্মত্যাগ করতে পারেনি। কিছু হীন চরিত্রের ব্যক্তি সরাসরি শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতার পথকে রুদ্ধ করার প্রয়াস চালিয়েছে। উদ্দীপকে বুদ্ধিজীবী শরিফ সাহেবের নীচতার পরিচয় পাওয়া যায়। শিক্ষক হয়েও তিনি দেশের বিরুদ্ধে গিয়েছেন। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানিদের পক্ষাবলম্বন করে স্বাধীনতাকে বিলম্বিত করেছেন। শত্রুদের সঙ্গে মিলিত হয়ে স্বদেশভূমিকে করেছেন ক্ষতবিক্ষত। 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল আফাজ আহমদও এমন হীনতার পরিচয় দিয়েছেন। তিনি পাকিস্তানি সেনাদের কাছে বাঙালির জাতীয় চেতনার প্রতীক শহিদ মিনার হটানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন- 'এগুলো হলো পাকিস্তানের শীরের কাঁটা।' 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল আফাজ আহমদ পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছেন, মুক্তিযোদ্ধাদের পতন চেয়েছেন। এমনকি তাদের ঠিকানা জানার ব্যাপারে পাকহানাদার বাহিনীকে সহায়তা করেছেন। তাদেরকে সন্দেহ করে বাসা থেকে ডেকে এনে পাকিস্তানি মিলিটারিদের সামনে বসিয়ে দিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। তিনি নিজের স্বার্থের জন্য হীন মানসিকতার পরিচয় দিয়েছেন। এই ঘৃণ্য মানুষগুলোর কর্মকাণ্ডে বাংলার স্বাধীনতা পেতে দেরি হয়েছে এবং বাংলা অধিকতর রক্তাক্ত হয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"উদ্দীপকের শরিফ সাহেব আর 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল আমাদের স্বাধী…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর