"উদ্দীপকে 'রেইনকোট' গল্পের একটি বিশেষ দিক প্রকাশিত হয়েছে।"-মূল্যায়ণ করো।
উত্তর: উদ্দীপকে রেইনকোট গল্পের পাকিস্তানের প্রতি ঘৃর্ণীত মনোভাব দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে। মানুষ হয়ে মানুষের অত্যাচার নরপশুর কাজ যেটা উদ্দীপকে সুস্পষ্ট বোঝানো হয়েছে। যারা আশ্রয়স্থল ধ্বংস করতে পারে তারা অমানুষ। সারাদিন অভুক্ত জীবনযাপন করা যায় কিন্তু রাতে আশ্রয় না পেলে বুক ভাঙা কষ্ট সহ্য করতে হয়। সন্তান হচ্ছে পিতা-মাতার চোখের মণি। এদের জন্য তারা তাদের জীবন বন্দুক রাখতে পারে। পৃথিবীর সব কষ্ট সহ্য হলেও পিতা-মাতার সামনে সন্তানের রক্তাক্ত মৃত্যু অসহ্য। পাকিস্তান নরপশুর এই ধরনের নিন্দাযোগ্য কাজ উদ্দীপকে আলোচনা করা হয়েছে। একইভাবে রেইনকোট গল্পেও নুরুল হুদার মুখ থেকে বিভিন্ন নিন্দার বর্ননা পাওয়া যায়। মসজিদের মুয়াজ্জিন একজন খোদাভীরু মানুষ। তাকেও তারা ছাড় দেয়নি। আযানের মাঝ পথে গিয়ে গুলির সাথে তার লাশ মাটিতে থুবড়ে ফেলে দেয়। বাসের মধ্য থেকে সুঠাম যুবকদের বন্দী করে রাখে। সুন্দরী নারীদের ধরে নিয়ে উল্লাস করে। এদের প্রতিটি অত্যাচার এখনো মানুষের মনে দাগ কেটে আছে । নুরুল হুদার মত একজন মানুষকেও তারা ছাড় দেয়নি। এটা সত্যি ঘৃণ্য এবং নিন্দিত কাজ। দেশের মানুষ হয়ে কলেজের প্রিন্সিপাল একজন বিশ্বাসঘাতক। তিনি দেশের অমঙ্গল কামনায় ব্যস্ত ছিলেন। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার হটিয়ে দেওয়ার পরামর্শ প্রিন্সিপালই দিয়েছে। নরপশুর সাথে থাকতে থাকতে সেও পশুর ন্যায় হয়ে গেছে। আলোচনার সর্বোপরি পর্যালোচনা থেকে বলা যায়, উদ্দীপক এবং রেইনকোট গল্পটি পাকিস্তানের ঘৃণ্যতম কাজকেই ফুটিয়ে তোলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"উদ্দীপকে 'রেইনকোট' গল্পের একটি বিশেষ দিক প্রকাশিত হয়েছে।"-মূল্যায়ণ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর