উদ্দীপকের ছাত্র মনির 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ছাত্র মনির 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশ স্বাধীন করতে বাঙালি জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। দীর্ঘ নয় মাসব্যাপী সংগ্রাম করে ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। উদ্দীপকের মনিরকে ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালায় তার মুক্তিযোদ্ধা পিতার সন্ধান পাওয়ার জন্য। সেখানে সে ক্ষতবিক্ষত হয়ে গেলেও নীরব থাকে। নিজের বাবার জন্য গর্বে তার বুক ফুলে ওঠে। 'রেইনকোট' গল্পেও কলেজ শিক্ষক নুরুল হুদাকে অমানবিক নির্যাতন। করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে। নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন ভাবতে শুরু করেন এবং শত নির্যাতন সত্ত্বেও তিনি একটি কথাও শত্রুসেনাদের সামনে বলেন না। নিজের মধ্যে এক ধরনের উষ্ণতা ও সাহস অনুভব করেন। যেটা দেশপ্রেমের, আত্মত্যাগের। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের ছাত্র মনির 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়? আল…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর