শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।"- তোমার মতের পক্ষে যুক্তি দাও।

উত্তর: "উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটিকে যথার্থ বলে আমি মনে করি। স্বাধীনতা আমাদের অহংকার। আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। এই স্বাধীনতা বাঙালির রক্তে কেনা। স্বাধীনতা অর্জনে দেশের মানুষকে অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। লক্ষ লক্ষ শহিদের বুকের রক্তে লিখতে হয়েছে বাংলাদেশের নাম। উদ্দীপকের মনির একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাকে পাকিস্তানি সেনারা ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে তার মুক্তিযোদ্ধা পিতার কথা জানতে চায়। মনির তাদের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও কোনোকিছু প্রকাশ করে না। তার মনে পড়ে বাবার শেষ উপদেশ- "জীবনের চেয়ে দেশ অনেক বড়।” গর্বে তার বুক ফুলে ওঠে। মনিরের এই চেতনা 'রেইনকোট' গল্পের মূলভাবকে ধারণ করে। এখানে গল্পের মূলভাবও একই বিষয়েই প্রকাশ পেয়েছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মধ্যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়। তার কাছে মনে হয় জীবনের চেয়ে দেশ অনেক বড়। নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে। তখন শত্রুসেনাদের নির্মম নির্যাতন তার কাছে স্রেফ উৎপাত মনে হয়। দেশের প্রতি ভালোবাসা তাকে সাহসী করে তোলে। উদ্দীপকের চেতনাও একই ভাব প্রকাশ করে। তাই বলা যায়, উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

"উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।"- তোমার মতের পক্…

উদ্দীপক

মুক্তিযুদ্ধ চলাকালে ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে মিলিটারিরা দশম শ্রেণির ছাত্র মনিরকে তুলে নিয়ে যায়। শারীরিক নির্যাতন চালিয়ে তারা মনিরের মুক্তিযোদ্ধা পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও মনির নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, "জীবনের চেয়ে দেশ অনেক বড়।"- নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।

Dinajpur · 2024

উত্তর

নুরুল হুদা রসায়ন বিষয়ের শিক্ষক ছিলেন।

উত্তর

"এগুলো হলো পাকিস্তানের শরীরে কাঁটা।"- কথাটি প্রিন্সিপাল সাহেব বলেছেন পাকিস্তানি সেনাদেরকে এ দেশের শহিদ মিনার ধ্বংস করার পরিকল্পনা প্রসঙ্গে। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।" উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির 'বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের ছাত্র মনির 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশ স্বাধীন করতে বাঙালি জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। দীর্ঘ নয় মাসব্যাপী সংগ্রাম করে ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। উদ্দীপকের মনিরকে ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালায় তার মুক্তিযোদ্ধা পিতার সন্ধান পাওয়ার জন্য। সেখানে সে ক্ষতবিক্ষত হয়ে গেলেও নীরব থাকে। নিজের বাবার জন্য গর্বে তার বুক ফুলে ওঠে। 'রেইনকোট' গল্পেও কলেজ শিক্ষক নুরুল হুদাকে অমানবিক নির্যাতন। করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে। নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন ভাবতে শুরু করেন এবং শত নির্যাতন সত্ত্বেও তিনি একটি কথাও শত্রুসেনাদের সামনে বলেন না। নিজের মধ্যে এক ধরনের উষ্ণতা ও সাহস অনুভব করেন। যেটা দেশপ্রেমের, আত্মত্যাগের। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই লক্ষ করা যায়।

উত্তর

"উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটিকে যথার্থ বলে আমি মনে করি। স্বাধীনতা আমাদের অহংকার। আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। এই স্বাধীনতা বাঙালির রক্তে কেনা। স্বাধীনতা অর্জনে দেশের মানুষকে অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। লক্ষ লক্ষ শহিদের বুকের রক্তে লিখতে হয়েছে বাংলাদেশের নাম। উদ্দীপকের মনির একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাকে পাকিস্তানি সেনারা ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে তার মুক্তিযোদ্ধা পিতার কথা জানতে চায়। মনির তাদের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও কোনোকিছু প্রকাশ করে না। তার মনে পড়ে বাবার শেষ উপদেশ- "জীবনের চেয়ে দেশ অনেক বড়।” গর্বে তার বুক ফুলে ওঠে। মনিরের এই চেতনা 'রেইনকোট' গল্পের মূলভাবকে ধারণ করে। এখানে গল্পের মূলভাবও একই বিষয়েই প্রকাশ পেয়েছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মধ্যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়। তার কাছে মনে হয় জীবনের চেয়ে দেশ অনেক বড়। নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে। তখন শত্রুসেনাদের নির্মম নির্যাতন তার কাছে স্রেফ উৎপাত মনে হয়। দেশের প্রতি ভালোবাসা তাকে সাহসী করে তোলে। উদ্দীপকের চেতনাও একই ভাব প্রকাশ করে। তাই বলা যায়, উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।