শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের দিকটিকে নির্দেশ করেছে। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালিয়ে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। এ দেশের নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু, ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী কেউই তাদের হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। উদ্দীপকে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে যেখানে রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের চিত্রটি দেখানো হয়েছে। এটি মূলত ১৯৭১ সালের হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের দিকটিই নির্দেশ করে যা 'রেইনকোট' গল্পেও প্রতিফলিত হয়েছে। 'রেইনকোট' গল্পে ১৯৭১-এর ঢাকা শহরের একটি সংকটময় ও ভীতিকর চিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে মানুষের ওপর হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। মুয়াজ্জিনকে তারা গুলি করে হত্যা করেছে। ক্রাক-ডাউনের রাতে মেশিনগান আর স্টেনগান দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। এভাবে উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের দিকটিকে নির্দেশ করেছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ…

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : question image রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

Barisal · 2024

উত্তর

প্রিন্সিপালের মতে পাকিস্তানের শরীরের কাঁটা হলো এ দেশের শহিদ মিনারগুলো।

উত্তর

রেইনকোটের ওপর চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে স্রেফ উৎপাত বলে মনে হচ্ছিল মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার যোগাযোগ আছে এ কথা শুনে অভিভূত হওয়ার কারণে। 'রেইনকোট' 'গল্প কলেজ শিক্ষক নুরুল হুদাসহ অন্যান্য শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্মকর্তা কলেজে তলব করে। সেখানে যাওয়ার পর নুরুল হুদার কাছে মুক্তিযোদ্ধাদের তথ্য জানতে চাওয়া হয়। তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের আঁতাঁত রয়েছে একথা তিনি অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ছাদে লাগানো আংটার সঙ্গে। তার শরীরে পাকিস্তানি সেনার অবিরাম পড়তে থাকা চাবুকের বাড়ি তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হয়। কারণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এই খবর শুনে তিনি অভিভূত হন এবং ভেতরে ভেতরে যোদ্ধা হয়ে ওঠেন।

উত্তর

উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের দিকটিকে নির্দেশ করেছে। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালিয়ে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। এ দেশের নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু, ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী কেউই তাদের হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। উদ্দীপকে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে যেখানে রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের চিত্রটি দেখানো হয়েছে। এটি মূলত ১৯৭১ সালের হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের দিকটিই নির্দেশ করে যা 'রেইনকোট' গল্পেও প্রতিফলিত হয়েছে। 'রেইনকোট' গল্পে ১৯৭১-এর ঢাকা শহরের একটি সংকটময় ও ভীতিকর চিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে মানুষের ওপর হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। মুয়াজ্জিনকে তারা গুলি করে হত্যা করেছে। ক্রাক-ডাউনের রাতে মেশিনগান আর স্টেনগান দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। এভাবে উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের দিকটিকে নির্দেশ করেছে।

উত্তর

“ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে 'বাংলাদেশ' আজ অনন্ত অক্ষত মূর্তিমান।"- 'রেইনকোট' গল্প এবং উদ্দীপকের চিত্রের আলোকে মন্তব্যটি যথার্থ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে নির্মম গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে ধ্বংস করে দিয়ে তাদের স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে ফেলা। শেষ পর্যন্ত তারা সফল হয়নি। বাঙালি তাদের তাজা প্রাণ দিয়ে রক্ষা করেছে নিজের দেশকে। উদ্দীপকের চিত্রে রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মাধ্যমে মূলত ১৯৭১ সালের হানাদার পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। 'রেইনকোট' গল্পেও লেখকের বর্ণনায় মুক্তিযুদ্ধকালীন ঢাকার বিভিন্ন জায়গায় পাকিস্তানি হানাদার বাহিনীর এই হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। বাঙালি এমন নির্মম হত্যাযজ্ঞের শিকার হওয়ার কীরণ তারা দেশের স্বাধীনতা চেয়েছে। অন্যায়ের প্রতিরাদ করেই তারা হানাদার বাহিনীর হাতে গুম, খুন-হত্যার শিকার হয়েছে। শেষ পর্যন্ত নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে তারা স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। 'রেইনকোট' গল্পে এ দেশের মুক্তিকামী মানুষের ওপর হানাদার বাহিনী নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। নুরুল হুদা মিলিটারির হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের মুখেও দেশবিরোধী কোনো সিদ্ধান্ত নেননি। অসংখ্য নারী-পুরুষ হানাদারদের স্টেনগান আর মেশিনগানের গুলিতে প্রাণ হারিয়েছে। যার বহিঃপ্রকাশ ঘটেছে উদ্দীপকের চিত্রে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।