দেশকে মুক্ত করার লক্ষ্যে বৃদ্ধ বশির ও নুরুল হুদার আত্মত্যাগ একই সূত্রে গাঁথা— মন্তব্যটি বিশ্লেষণর।
উত্তর: পাকিস্তানিদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য উদ্দীপকের বশির ও গল্পে বর্ণিত শিক্ষক নুরুল হুদার আত্মত্যাগ একই সূত্রে গাঁথা। আলোচ্য 'রেইনকোট' গল্পে দেখা যায় পাকিস্তানি বাহিনী পুরো ঢাকা শহরকে অবরুদ্ধ করে রেখেছে। মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনী নিষ্ঠুর নির্যাতন চালিয়ে অসংখ্যা নারী-পুরুষকে হত্যা করে। বাঙালি জনতা ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তোলে। বহু ভাবে নির্যাতনে পরেও ঢাকা কলেজের শিক্ষক নুরুল হুদার মুখ থেকে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে প্রকৃত কোন উত্তর পাওয়া যায় না । একদল যুবক রাতের অন্ধকারে মিলিটারী ক্যাম্পে আক্রমন করে, বোমা মেরে ব্রিজ উড়িয়ে দেয় । এর মধ্যে কিছু যুবক ধরা পরলে আহাদ নামে একজন পালিয়ে তার বুদ্ধ বশিরের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে মিলিটারি বশিরকে তুলে নিয়ে যায় । বশিরকে গরম লোহার ছ্যাকা দিলেও আহাদ সম্পর্কে কোন তথ্য সে দেয় না । উদ্দীপকের বৃদ্ধ বশির মিলিটারিদের কাছে কিছুতেই আহাদের কথা স্বীকার করেনি। তার কাছে মনে হয়েছে আহাদকে বাঁচাতে পারলে সে দেশকে বাঁচাতে পারবে। গল্পের নুরুল হুদাকেও নির্মম নির্যাতন করা হয় কিন' তার মুখ দিয়ে মুক্তিযোদ্ধাদের সংক্রান্ত কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। আঘাত সহ্য করেও নুরুল হুদার মধ্যে এক ধরণের চেতনা কাজ করছে। সে আঘাতকে অনুভব করছে না বরং দেশ রক্ষার্থে কোন ভাল কাজ করছে বলে মনে হয়।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
দেশকে মুক্ত করার লক্ষ্যে বৃদ্ধ বশির ও নুরুল হুদার আত্মত্যাগ একই সূত…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর