“উদ্দীপকের কবিতাংশের মর্মার্থ 'রেইনকোট' গল্পের যুদ্ধ পরিস্থিতির আংশিক প্রতিফলন।”— উক্তিটি বিচার কর।
উত্তর: • “উদ্দীপকের কবিতাংশের মর্মার্থ 'রেইনকোট' গল্পের যুদ্ধ পরিস্থিতির আংশিক প্রতিফলন।”— উক্তিটি যথার্থ। • মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর নির্মম নির্যাতন চালায়। তাদের নৃশংস আক্রমণ থেকে নারী-পুরুষ- শিশু-বৃদ্ধ কেউই রক্ষা পায়নি। নিরীহ, নিরপরাধ মানুষকে নির্যাতন ও হত্যার মাধ্যমে এবং নৃশংস অত্যাচারের দিক থেকে পাকবাহিনীর অপকর্মের এই ইতিহাস পৃথিবীর জঘন্যতম ইতিহাস হয়ে থাকবে। • 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। এ গল্পে ১৯৭১ সালে এ দেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতার দিকটি তুলে ধরা হয়েছে। এ গল্পে গেরিলা যোদ্ধারা শ্রমিকের ছদ্মবেশে ঢাকা কলেজের সামনে আক্রমণ করে সেখানকার বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দিয়েছেন। পাশাপাশি গল্পের শেষে দেশপ্রেমিক বাঙালির দেশের জন্য আত্মত্যাগের চিত্রটি ফুটে উঠেছে, যা 'রেইনকোট' গল্পের একটি আংশিক চিত্রকে ধারণ করে । • 'রেইনকোট' গল্পে ঢাকা শহরে মুক্তিযুদ্ধের পরিস্থিতি, গেরিলা আক্রমণের তীব্রতা, নুরুল হুদার রেইনকোট পরে বৃষ্টির মধ্যে বাসস্ট্যান্ডে যাওয়ার বর্ণনা, দেশের মানুষের মধ্যে মিলিটারি সম্পর্কে ভীতি, মিলিটারিদের রাস্তায় তল্লাশি, নির্বিচারে মানুষকে হত্যা করা, রাজাকারদের নানা হীন কর্মকাণ্ড প্রভৃতি বিষয় ফুটে উঠেছে যা উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল বিপ্লবী যোদ্ধাদের দেশের জন্য আত্মত্যাগের বিষয়টি ফুটে উঠেছে। তাই উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
“উদ্দীপকের কবিতাংশের মর্মার্থ 'রেইনকোট' গল্পের যুদ্ধ পরিস্থিতির আংশ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর