শেয়ারFacebookWhatsApp

'এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা'- একথার তাৎপর্য কী?

উত্তর: • "এগুলো হলো পাকিস্তানের শরীরে কাঁটা।”- কথাটি প্রিন্সিপাল সাহেব বলেছেন পাকিস্তানি সেনাদেরকে এ দেশের শহিদ মিনার ধ্বংস করার পরিকল্পনা প্রসঙ্গে। • প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।" উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

'এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা'- একথার তাৎপর্য কী?

উদ্দীপক

আবদুল হকের লেখা রোজনামচার সংকলন 'স্মৃতিসঞ্চয়' বইটি পড়ছে সামিরা। বিভিন্ন অংশের বর্ণনা পড়তে গিয়ে গা শিউরে উঠছে তার। কত মানুষকে কতভাবে নির্যাতন করেছে পাক হানাদার বাহিনী। বাড়িঘর জ্বালিয়ে, অসহায় নারীর সম্ভ্রম লুটে, কত মানুষকে বিনা অপরাধে কাতাররন্দি করে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা। মুক্তিবাহিনীর সদস্য সন্দেহে একবার রাজশাহীতে কায়সার নামের এক কলেজছাত্রকে পাকবাহিনী তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়। অনেকভাবে শারীরিক নির্যাতন করেও কোনো কথা তার মুখ থেকে বের করতে পারে না। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে কায়সার।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

'রেইনকোট' গল্পটি 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

উত্তর

• "এগুলো হলো পাকিস্তানের শরীরে কাঁটা।”- কথাটি প্রিন্সিপাল সাহেব বলেছেন পাকিস্তানি সেনাদেরকে এ দেশের শহিদ মিনার ধ্বংস করার পরিকল্পনা প্রসঙ্গে। • প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।" উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।

উত্তর

• উদ্দীপকে বর্ণিত কায়সার চরিত্রের সঙ্গে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। • ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। তাদেরকে সহযোগিতা করে আলবদর-রাজাকার বাহিনীর লোকেরা। • উদ্দীপকের কায়সার চরিত্রটিকে মুক্তিবাহিনীর সদস্য সন্দেহে পাকিস্তানি বাহিনী তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়। অনেকভাবে শারীরিক নির্যাতন করেও কোনো কথা তার মুখ থেকে বের করতে পারে না। উদ্দীপকের এই কায়সার চরিত্রটি 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রকে নির্দেশ করে। এ গল্পে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহে কলেজ শিক্ষক নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। ক্ষতবিক্ষত হয়েও নুরুল হুদা নীরব থাকেন। পাকিস্তানি হানাদার বাহিনীর এ অত্যাচার উদ্দীপকের কায়সার চরিত্রের ওপর নির্মমতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে উদ্দীপকের কায়সার 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রকে স্মরণ করিয়ে দেয়।

উত্তর

• উদ্দীপকের ভাববস্তু 'রেইনকোট' গল্পের ভাববস্তু হলো পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা। • ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মূলত আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। নিরীহ, নিরপরাধ মানুষকে নির্যাতন ও হত্যার মাধ্যমে এবং নৃশংস অত্যাচারের দিক থেকে পাকবাহিনীর অপকর্মের চূড়ান্ত ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। • উদ্দীপকে আবদুল হকের লেখা 'স্মৃতি সঞ্চয়' বইয়ের কথা বলা হয়েছে। এই বইয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র ফুটে উঠেছে। যা পড়তে গিয়ে সামিরার গা শিউরে ওঠে। কত নির্দোষ মানুষকে তারা নির্বিচারে অত্যাচার ও শোষণ করেছে সে সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। ঠিক একইভাবে 'রেইনকোট' গল্পেও যুদ্ধকালীন দেশের দুরবস্থার কথা বলা হয়েছে। • 'রেইনকোট' গল্পে প্রতীকের আশ্রয়ে তৎকালীন যুদ্ধবিদ্ধস্ত ঢাকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এ গল্পে মুক্তিযুদ্ধের শেষ দিকে ঢাকার অবস্থা এবং পাকবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। তাদের অত্যাচারে সারা দেশের মানুষের মতো ঢাকার মানুষও আতঙ্কগ্রস্ত। উদ্দীপকেও এমন অত্যাচার ও আতঙ্কগ্রস্ত মানুষের প্রতিচ্ছবি অনেকটাই প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা'- একথার তাৎপর্য কী? | Prosthuti