শেয়ারFacebookWhatsApp

'রেইনকোট' গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

উত্তর: • "রেইনকোট" গল্পে প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়া এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

'রেইনকোট' গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

উদ্দীপক

মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা আজাদকে তুলে নিয়ে যায়। পাশবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও আজাদ নিশ্চুপ থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ 'জীবনের চেয়ে দেশ অনেক বড়।' নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

• "রেইনকোট" গল্পে প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়া এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে।

উত্তর

• 'ক্লাক-ডাউনের রাত' বলতে ১৯৭১ সালের পঁচিশে মার্চের কালরাতকে বোঝায়। • ১৯৭১ সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন শুরু করে। তারা ছাত্রাবাস, বস্তিতে আগুন ধরিয়ে দেয়, যত্রতত্র গুলি করে মানুষ হত্যা করে। তাদের অত্যাচার থেকে ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ-বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের এ চরম অমানবিকতায় এ দেশের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। তাদের নির্মম নির্যাতন হত্যাযজ্ঞে এ দেশের মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পাকিস্তানি হানাদারদের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের রাতকে লেখক 'ক্রাক-ডাউনের রাত' বলে অভিহিত করেছেন।

উত্তর

• উদ্দীপকের আজাদ 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। • আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশ স্বাধীন করতে বাঙালি জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। দীর্ঘ নয় মাসব্যাপী সংগ্রাম করে ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা • উদ্দীপকের আজাদকে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় তার মুক্তিযোদ্ধা পিতার সন্ধান পাওয়ার জন্য। ক্ষত-বিক্ষত হয়েও আজাদ নিশ্চুপ থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ 'জীবনের চেয়ে দেশ অনেক বড়।' নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে। 'রেইনকোট' গল্পেও কলেজ শিক্ষক নুরুল হুদাকে অমানবিক নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে। নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন ভাবতে শুরু করেন এবং শত নির্যাতন সত্ত্বেও তিনি একটি কথাও শত্রুসেনাদের সামনে বলেন না। নিজের মধ্যে এক ধরনের উষ্ণতা ও সাহস অনুভব করেন। যেটা দেশপ্রেমের, আত্মত্যাগের। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই লক্ষ করা যায়।

উত্তর

• আজাদের চেতনা 'রেইনকোট' গল্পের সমগ্র মূলভাবকে ধারণ করে বলে আমি মনে করি। • স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ১৯৭১ সালে বাঙালি জাতি লাখো শহিদের রক্তের বিনিময়ে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ নয় মাসব্যাপী যুদ্ধে এদেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। • উদ্দীপকের আজাদ একজন সত্যিকারের দেশপ্রেমিক। যুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ছাত্রাবাস থেকে মিলিটার ক্যাম্পে তুলে নিয়ে যায়। নির্মম নির্যাতন করে তার মুক্তিযোদ্ধা বাবার অবস্থান জানতে চাইলে আজাদ তা স্বীকার করে না। দেশের মুক্তির জন্য অকাতরে সব নির্যাতন সহ্য করে যায়। 'রেইনকোট' গল্পের নুরুল হুদাকেও মিলিটারিরা ধরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। তারা নুরুল হুদার কাছ থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানতে চায়। নির্মম নির্যাতন সত্ত্বেও নুরুল হুদা দেশের জন্য অকাতরে সব সহ্য করে নেন। • উদ্দীপকের আজাদ দেশপ্রেমে অটল। মিলিটারির নির্মম অত্যাচার অকাতরে সহ্য করে দেশের স্বাধীনতার জন্য। 'রেইনকোট' গল্পের নুরুল হুদা তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইকোট গায়ে জড়িয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। শত অত্যাচার সহ্য করেও তিনি মুক্তিযোদ্ধাদের কথা প্রকাশ করেন না। তাই বলা যায়, উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সমগ্র ভাবকে ধারণ করেছে।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।