শেয়ারFacebookWhatsApp

'রেইনকোট' গল্পে মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করার সুযোগ পাননি কেন?

উত্তর: • 'রেইনকোট' গল্পে মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার আল্লাহর মাহাত্ম্য ঘোষণার সুযোগ পাননি কারণ- এর আগেই পাক-বাহিনীর গুলিতে তার প্রাণ চলে যায়। • ক্রাক-ডাউনের রাতের নারকীয় হত্যাযজ্ঞ ছিল অবর্ণনীয় পাকিস্তানিরা এদিন নির্বিচার মানুষ মেরেছে। রাত পেরিয়ে ভোর হলে মোয়াজ্জিন আজান দেওয়ার জন্য মসজিদের ছাদে দাঁড়িয়েছিল। মুয়াজ্জিন সাহেব গমগমে খালি গলায় যতটা পারে জোর দিয়ে বলে ওঠে 'আল্লাহু আকবার'। কিন্তু দ্বিতীয়বার আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করার সুযোগ তার মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্য রকম ধ্বনি করে তিনি গুলি খেয়ে রাস্তার ওপর পড়ে যান।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

'রেইনকোট' গল্পে মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার আল্লাহর মাহাত্ম্য ঘোষণা …

উদ্দীপক

"বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুণ্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বীভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে, আমি ঘুমুতে পারি না।"

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

মগবাজারের বাড়ি থেকে মিন্টু জুনের ২৩ তারিখে বেরিয়ে যায়।

উত্তর

• 'রেইনকোট' গল্পে মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার আল্লাহর মাহাত্ম্য ঘোষণার সুযোগ পাননি কারণ- এর আগেই পাক-বাহিনীর গুলিতে তার প্রাণ চলে যায়। • ক্রাক-ডাউনের রাতের নারকীয় হত্যাযজ্ঞ ছিল অবর্ণনীয় পাকিস্তানিরা এদিন নির্বিচার মানুষ মেরেছে। রাত পেরিয়ে ভোর হলে মোয়াজ্জিন আজান দেওয়ার জন্য মসজিদের ছাদে দাঁড়িয়েছিল। মুয়াজ্জিন সাহেব গমগমে খালি গলায় যতটা পারে জোর দিয়ে বলে ওঠে 'আল্লাহু আকবার'। কিন্তু দ্বিতীয়বার আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করার সুযোগ তার মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্য রকম ধ্বনি করে তিনি গুলি খেয়ে রাস্তার ওপর পড়ে যান।

উত্তর

• উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের বিবৃত পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের ফলে সৃষ্ট ঢাকা শহরের অবস্থার বিষয়টির মিল পাওয়া যায়। • বর্বর নিপীড়নের চিত্র এমন এক ভীতিকর পরিবেশ যেখানে নিপীড়িতদের ক্ষতবিক্ষত দেহ, ক্ষতচিহ্ন চোখে ভয় ও দুশ্চিন্তার ছাপে ভরপুর। • 'রেইনকোট' গল্পটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের কথা মনে করিয়ে দেয়। নুরুল হুদার জবানিতে গল্পটিতে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র বর্ণিত হয়েছে। পাক হানাদার বাহিনী ঢাকা শহরসহ সারা দেশে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, এমনকি আজানরত একজন মুয়াজ্জিন আজান শেষ হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ে- এসব নৃশংস ঘটনার বর্ণনা উঠে আসে নুরুল হুদার জবানিতে। উদ্দীপকেও দেখা যায়, বাতাসে লাশের গন্ধ, মানুষের পচা লাশ নদীতে ভাসছে, বালিকার মুণ্ডুহীন বীভৎস শরীর ইত্যাদি। এখানেও মুক্তিযুদ্ধের সময়কার একটি করুণ চিত্র বর্ণিত হয়েছে। অত্যাচারীদের অমানবিক নিষ্ঠুর নির্যাতনের চিত্র বর্ণনায় উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়।

উত্তর

• "ভেসে উঠে চোখের ভিতরে, আমি ঘুমুতে পারি না।"-পঙ্ক্তিটির সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার চেতনার গভীর সাদৃশ্য বিদ্যমান। • মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহতা আমাদের জাতীয় পরিচয়ে এক চিরস্থায়ী চিহ্ন হিসেবে অবস্থিত। এ সময় শহর থেকে গ্রামে, বাড়ি থেকে গৃহস্থালি, রাস্তাঘাট সব জায়গায় ছিল অত্যাচার ও নিপীড়নের ছাপ। • উদ্দীপকের কবিতাংশের কবি পাকিস্তানি বাহিনীর বর্বরতার স্মৃতিচিহ্নকে কিছুতেই ভুলতে পারছেন না। অত্যাচার-নির্যাতনের ভয়ংকর চিত্র কবির ঘুম হরণ করেছে। 'রেইনকোট' গল্পের নুরুল হুদার চেতনাতেও এর প্রভাব লক্ষ করা যায়। নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির, শান্তিপ্রিয় মানুষ। যুদ্ধ না করে, নিরপেক্ষ থেকেও তিনি যে অসম্মান ও অত্যাচারের শিকার হন, তাতেই তার বিবেক জাগ্রত হয়। তিনি বুঝতে পারেন, কেন মিন্টুর মতো তরুণরা যুদ্ধে গেল। এ বোধের আলোকেই মিলিটারির চাবুক তার কাছে 'স্রেফ উৎপাত' বলে মনে হয়। হানাদার বাহিনীর সমস্ত অত্যাচারের চিত্র তাকে আলোড়িত করে এবং তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। • বাংলাদেশের মানুষের ওপর হওয়া নির্যাতন ও নিপীড়নের চিত্র উদ্দীপকের কবি এবং 'রেইনকোট' গল্পের নুরুল হুদার চেতনায় দেশপ্রেম জাগ্রত করে। এদিক থেকে পঙ্ক্তিটি যেন নুরুল হুদার চেতনাকেই প্রতিনিধিত্ব করছে।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।