• 'পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশকে জাহান্নামে পরিণত করেছে' উদ্দীপকের এ উক্তির মতো 'রেইনকোট' গল্পের প্রেক্ষাপটও ছিল একই রকম।
• ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করে। এসময় তাদের অন্যায়-অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। দেশজুড়েই যেন একধরনের অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে বাঙালিরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এবং জয়ী হয়।
• উদ্দীপকে শওকত ওসমানের 'জাহান্নাম হইতে বিদায়' উপন্যাসের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এ উপন্যাসে মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সে সময় হানাদারদের হত্যা-নির্যাতনে পুরো দেশ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। এর ফলে মানুষের মনে যে ভীতির সৃষ্টি হয়, তাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। কোথাও মানুষের নিরাপত্তা ছিল না। এভাবে সমগ্র দেশই যেন জাহান্নামে পরিণত হয়।
• 'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। এর বাইরে মিলিটারির অত্যাচারের মুখে ভীতু নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার হওয়া এবং তার সাহসী হয়ে ওঠা এ গল্পের ভিন্ন একটি দিক। এসবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। একইভাবে উদ্দীপকের বক্তব্যেও মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ পরিস্থিতির বাস্তবসম্মত বিবরণ তুলে ধরা হয়েছে, যা আলোচ্য গল্পে উঠে আসা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকেই তুলে ধরে।