• উদ্দীপক ও 'রেইনকোট' গল্প ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
• ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে ছিল এক বিশেষ সময়। তখন ভয়াবহ সময় পার করেছে এ দেশবাসী। পাকিস্তানি বাহিনীর অত্যাচারে, নৃশংসতায়, ধ্বংসযজ্ঞে দেশবাসী ছিল নিদারুণ অসহায়।
• উদ্দীপকের কবিতাংশে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার-নির্যাতন, হত্যা, ধ্বংসযজ্ঞের বিষয় প্রতিফলিত হয়েছে। সাকিনা বিবি ও হারিদাসীরা তাদের অত্যাচারে সর্বস্বান্ত হয়েছে, স্বজন হারিয়েছে। শহরে ট্যাঙ্ক এসে ছাত্রাবাস ও বস্তি উজাড় করেছে। তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছে। 'রেইনকোট' গল্পেও উদ্দীপকের মতোই হানাদার বাহিনীর নির্মমতার পরিচয় পাওয়া যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সেই বিশেষ সময়টির ভয়াবহ চিত্র উঠে এসেছে গল্পে। গল্পেও দেখা যায়, হানাদার বাহিনীর ট্যাঙ্কের হুঙ্কার, মেশিনগান আর স্টেনগানের শব্দে এবং মানুষের কাতরানিতে রাতভর মানুষ ঘুমাতে পারত না। মজিদের মুয়াজ্জিন সাহেবকে তারা আজানরত অবস্থায় গুলি করে মেরে ফেলে। এ গল্পে আরও উল্লেখ আছে, সেই ভয়াবহ সময়ে পাকিস্তানিরা মানুষ মেরে সাফ করে দেয়। বাড়িঘর, গ্রাম, বাজারহাট জ্বালিয়ে দেয়, শহরের বস্তিতে আগুন লাগিয়ে দেয়, মেয়েদের ধরে নিয়ে যায়। তাই দেখা যাচ্ছে, উদ্দীপক ও 'রেইনকোট' গল্প মুক্তিযুদ্ধের সেই বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।