• উদ্দীপকে যেমন একটি গ্রামের সামগ্রিক সংগ্রামকে তুলে ধরা হয়েছে তেমনই 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার তথা বাংলাদেশের সামষ্টিক জীবনের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
• ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে নির্মম নির্যাতন ও গণহত্যা চালায়। এদেশের মুক্তিকামী মানুষ যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সংগ্রাম ছড়িয়ে পড়ে দেশের সর্বস্তরে।
• উদ্দীপকে গ্রামের কলকারখানা পরিচালনার নামে সরকারি বাহিনী গ্রামের জায়গা দখল করে। তারা গ্রামের মানুষের ওপর নির্যাতন শুরু করলে গ্রামের সবাই একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 'রেইনকোট' গল্পেও এই প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে গল্পটিতে। নুরুল হুদার জবানিতে তখনকার ঢাকার পরিস্থিতি সম্পর্কে জানতে পারা যায়। দেশের সর্বস্তরের মানুষ এই সংগ্রামে অংশ নিয়েছিল।
উদ্দীপকের ঘটনা ও 'রেইনকোট' গল্পের ঘটনার মতো অসংখ্য খন্ড খন্ড চিত্র নিয়ে দেশের সামগ্রিক মানুষের প্রচেষ্টায় সংঘটিত হয় মহান মুক্তিযুদ্ধ, যা বাঙালির সামষ্টিক জীবনের সংগ্রামকে তুলে ধরে।
• উদ্দীপকের গ্রামের মানুষদের সামষ্টিক আন্দোলন মুক্তিযুদ্ধের সামষ্টিক সংগ্রামকেই তুলে ধরে। 'রেইনকোট' গল্পেও এই সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। সেখানে একটি জাতি সম্মিলিতভাবে স্বাধীন হওয়ার প্রচেষ্টা চালিয়েছে এবং শেষ পর্যন্ত তাদের সর্বস্তরের অংশগ্রহণে শত্রুপক্ষকে পরাজিত করে বিজয় লাভ করেছে।।