• উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের বিবৃত পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের ফলে সৃষ্ট ঢাকা শহরের অবস্থার বিষয়টির মিল পাওয়া যায়।
• বর্বর নিপীড়নের চিত্র এমন এক ভীতিকর পরিবেশ যেখানে নিপীড়িতদের ক্ষতবিক্ষত দেহ, ক্ষতচিহ্ন চোখে ভয় ও দুশ্চিন্তার ছাপে ভরপুর।
• 'রেইনকোট' গল্পটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের কথা মনে করিয়ে দেয়। নুরুল হুদার জবানিতে গল্পটিতে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র বর্ণিত হয়েছে। পাক হানাদার বাহিনী ঢাকা শহরসহ সারা দেশে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, এমনকি আজানরত একজন মুয়াজ্জিন আজান শেষ হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ে- এসব নৃশংস ঘটনার বর্ণনা উঠে আসে নুরুল হুদার জবানিতে। উদ্দীপকেও দেখা যায়, বাতাসে লাশের গন্ধ, মানুষের পচা লাশ নদীতে ভাসছে, বালিকার মুণ্ডুহীন বীভৎস শরীর ইত্যাদি। এখানেও মুক্তিযুদ্ধের সময়কার একটি করুণ চিত্র বর্ণিত হয়েছে। অত্যাচারীদের অমানবিক নিষ্ঠুর নির্যাতনের চিত্র বর্ণনায় উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়।