শেয়ারFacebookWhatsApp

"এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।"- লাইনটি ব্যাখ্যা কর।

উত্তর: • "এগুলো হলো পাকিস্তানের শরীরে কাঁটা।”- কথাটি প্রিন্সিপাল সাহেব বলেছেন পাকিস্তানি সেনাদেরকে এ দেশের শহিদ মিনার ধ্বংস করার পরিকল্পনা প্রসঙ্গে। • প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

"এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।"- লাইনটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

কাল রাত ঢাকা ছিল প্রেতের নগরী সবাই ফিরেছে ঘরে সাত তাড়াতাড়ি। চতুর্দিকে নিস্তব্ধতা ওঁৎ পেতে থাকে, ছায়ার ভিতরে ছায়া, আতঙ্ক একটি কৃষ্ণাঙ্গ চাদরে মুড়ে দিয়েছে শহরটিকে আপাদমস্তক।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

'সাবভার্সিভ অ্যাকটিভিটিজ' হলো রাষ্ট্রবিরোধী কর্মকান্ড।

উত্তর

• "এগুলো হলো পাকিস্তানের শরীরে কাঁটা।”- কথাটি প্রিন্সিপাল সাহেব বলেছেন পাকিস্তানি সেনাদেরকে এ দেশের শহিদ মিনার ধ্বংস করার পরিকল্পনা প্রসঙ্গে। • প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।

উত্তর

• উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ। • মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে একদিকে যেমন গৌরবের, অন্যদিকে তেমনই কষ্টের। যুদ্ধকালীন বাঙালির জনজীবন যে কত দুর্বিষহ ছিল তা বর্ণনাতীত। • উদ্দীপকে একটি আতঙ্কগ্রস্ত ঢাকা শহরের চিত্র তুলে ধরা হয়েছে। যে ঢাকা প্রেতের নগরীর রূপ ধরেছে। সবাই ঘরে ফিরে গেছে, চারদিক নিস্তব্ধ। আতঙ্ক যেন আপাদমস্তক চাদরে মুড়িয়ে দিয়েছে। উদ্দীপকের এমন চিত্র আমরা 'রেইনকোট' গল্পেও দেখতে পাই। এ গল্পে নুরুল হুদা কলেজে যাওয়ার জন্য বাইরে বের হলে ঢাকা শহরের মানুষদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করতে দেখে। রাস্তায় মানুষজনও অল্প ছিল। কোনো রিকশাও ছিল না। এর কারণ সবাই মিলিটারির ভয়ে আতঙ্কিত ছিল। নুরুল হুদা বাসে ওঠার পর সেখানেও মিলিটারি অভিযান চালায়। মিলিটারি তল্লাশি করে যাদের পছন্দ করছে তাদেরকে ধরে নিয়ে যায়। এভাবে পুরো ঢাকা শহরটিই যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। গল্পের মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের এমন চিত্রই উদ্দীপকে ফুটে উঠেছে।

উত্তর

• "উদ্দীপকের পরিস্থিতি 'রেইনকোট' গল্পের মিন্টুর পোশাক পরার কারণেই তার পরিবর্তন ঘটে।"- মন্তব্যটি যথার্থ। • ১৯৭১-এর মুক্তিযুদ্ধে সমগ্র দেশের মানুষ আতঙ্কে দিন কাটায়। তবে সাহসী মুক্তিযোদ্ধারা এ দেশের মানুষকে নানাভাবে অনুপ্রেরণা দিয়ে ভীতু মানুষকেও সাহসী করে তোলে। • উদ্দীপকে ঢাকা শহরের একটি ভীতিকর ও আতঙ্কগ্রস্ত চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে মানুষের উপস্থিতি নেই, চারদিক নিস্তব্ধ। এমন পরিবেশে মানুষের ভীতসন্ত্রস্ত হওয়াটাই স্বাভাবিক। 'রেইনকোট' গল্পেও এমন সংকটময় পরিস্থিতি দৃশ্যমান। মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরে নুরুল হুদাকে এমন অবস্থাতেই কলেজে যেতে হয়। তবে একজন ভীতু মানুষ হলেও তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর তার মধ্যে সাহস সঞ্চারিত হয়। তিনি নির্ভয়ে সংকটাপন্ন এমন পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। • 'রেইনকোট' গল্পে নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযুদ্ধের ভয়াল ও সংকটময় মুহূর্তে তিনি যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখতে চান। তবে মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে তিনি যেন সত্যিকারের একজন মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হন। মিন্টুর পোশাকই তাকে এমন হতে সাহায্য করেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটজালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।