"প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা।"- এ কথার তাৎপর্য লেখ।
উত্তর: প্রিন্সিপালের বাড়ি আর মিলিটারি ক্যাম্প পাশাপাশি হওয়ার প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারির ক্যাম্প অ্যাটাক করা। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনারা কলেজে এসে ক্যাম্প স্থাপন করে। মুক্তিবাহিনীর আকস্মিক আক্রমণ থেকে বাঁচার জন্য তারা ক্যাম্প নিরাপদ দূরত্বে রাখে। কলেজের দেয়াল ঘেঁষেই বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান এবং খেলার মাঠ; মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার এবং তার পাশে মিলিটারি ক্যাম্প। এভাবে প্রিন্সিপালের বাড়ি এবং মিলিটারি ক্যাম্প পাশাপাশি অবস্থিত। আর গেরিলা মুক্তিযোদ্ধারা গ্রেনেড ছুড়ে প্রিন্সিপালের বাড়ির গেট ভেঙ্গে দিয়েছে। এ জন্যই বলা হয়েছে- প্রিন্সিপালের বাড়ি আক্রমণ করা মানে মিলিটারি ক্যাম্প আক্রমণ করা।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক ক…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর