শেয়ারFacebookWhatsApp

'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

উত্তর: 'রেইনকোট' গল্পের কথকের নাম নুরুল হুদা।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

উদ্দীপক

১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনসহ ঢাকার বেশকিছু জায়গায় একযোগে হত্যাযজ্ঞ চালানোর পরদিন অর্থাৎ ২৬শে মার্চের ঢাকা ছিল স্তম্ভিত, শোকার্ত ও ভয়াল এক নগরী। কারফিউ থাকলেও তার মধ্যেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন অলিগলি পাড়ি দিয়ে শহর ছাড়তে শুরু করেছিল। শহরে কোনো ধরনের পরিবহণ ছিল না। মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছিল। কারও সাথে দেখা হলেও মুখ দিয়ে কথা বের হচ্ছিল না।

Comilla · 2025

উত্তর

'রেইনকোট' গল্পের কথকের নাম নুরুল হুদা।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীত রুশ বাহিনীর পক্ষে যেমন অনুকূল হয়েছিল তেমনই আমাদের দেশে বর্ষা মৌসুমও মুক্তিযোদ্ধাদের জন্য অনুকূল ছিল- এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী প্রচণ্ড শীতের কারণে রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে প্রবল বর্ষায় পাকিস্তানি হানাদার বাহিনী তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল। নদীমাতৃক বাংলাদেশের ছেলেরা বর্ষার সঙ্গে পরিচিত থাকলেও পাকিস্তানি বাহিনীর কাছে তা ছিল সম্পূর্ণ অজানা বিপদস্বরূপ। কুলির ছদ্মবেশে কলেজে আলমারি দিতে এসে এক গেরিলা মুক্তিযোদ্ধা বলেছিলেন "বর্ষাকালেই তো জুৎ।” নুরুল হুদার কোনো এক কলিগও একদিন না দুদিন ফিসফিস করে বলেছিলেন, "বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।" এ কথার মধ্য দিয়ে আসলে বোঝানো হয়েছে যে, মুক্তিযুদ্ধের সময় বর্ষা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য উপকারী ভূমিকা রেখেছিল।

উত্তর

উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতনের প্রেক্ষাপটে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা। 'রেইনকোট' গল্পের পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এ গল্পে লেখক মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন। সেখানে তিনি পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন থেকে শুরু করে মিলিটারি বেষ্টিত ঢাকা শহরে জনজীবনের দুর্বিষহ অবস্থার বিবরণ দিয়েছেন। উদ্দীপকে ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতের গণহত্যার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। ওইদিন পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনসহ অনেক জায়গায় ভয়াবহ গণহত্যা চালায়। যার প্রেক্ষাপটে ছাব্বিশে মার্চ ঢাকার পরিস্থিতি ছিল থমথমে। ওই সময় সমগ্র ঢাকাজুড়ে এক অবরুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। একইভাবে, 'রেইনকোট' গল্পেও গল্পকার মুক্তিযুদ্ধকালীন হানাদারদের হত্যা-নির্যাতনের বিবরণ দিয়েছেন। এ সময় ঢাকাজুড়ে এক ভীতিকর অবরুদ্ধ অবস্থা তৈরি হয়। অর্থাৎ আলোচ্য গল্প এবং উদ্দীপকে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ এবং ঢাকার অবরুদ্ধ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। এটিই উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক।

উত্তর

মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা এবং নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত হওয়ার দিকটি অনুপস্থিত থাকায় "উদ্দীপকে 'রেইনকোট' গল্পের সামগ্রিক চিত্র প্রকাশিত হয়নি"- মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে' ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। স্বাধীনতাকামী মানুষের সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়েই যে আমরা স্বাধীনতা লাভ করেছি সেই বিষয়টি গল্পে প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে ১৯৭১ সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিবরণ দেওয়া হয়েছে। সেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনসহ অনেক জায়গায় ভয়াবহ গণহত্যা চালায়। চোখের সামনে এমন ভয়াবহ হত্যাযজ্ঞ ও নিপীড়ন দেখে সাধারণ মানুষ বাকরুদ্ধ হয়ে পড়ে। সংগত কারণেই জীবনের ভয়ে পরদিন মানুষ ঢাকা শহর ছেড়ে পালাতে শুরু করে। যার মধ্য দিয়ে ঢাকা শহরজুড়ে এক ভীতিকর অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। 'রেইনকোট' গল্পেও পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে ঢাকা শহরের থমথমে পরিবেশের চিত্র তুলে ধলা হয়েছে। 'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতনের কথা বর্ণিত হয়েছে, যা উদ্দীপকের বর্ণনায়ও এসেছে। কিন্তু আলোচ্য গল্পে এর বাইরেও মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। তাছাড়া মিলিটারির অত্যাচারের মুখে। ভীতু নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার হওয়া এবং তার সাহসী ও প্রতিবাদী হয়ে ওঠা এ গল্পের ভিন্ন একটি দিক। একজন দেশদ্রোহী অর্থাৎ রাজাদের ঘৃণ্য কর্মেরও চিত্র গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। উদ্দীপকে এসব বিষয়ের উল্লেখ পাওয়া যায় না। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।