প্রিনসিপ্যাল শহিদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলেছেন কেন?
উত্তর: • ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত শহিদ মিনার বাঙালির সংগ্রামী চেতনার প্রতীক ও শক্তির উৎস হওয়ার কারণে শহিদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে। • প্রিনসিপ্যাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী মানুষের বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
প্রিনসিপ্যাল শহিদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলেছেন কেন?
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর