• "উদ্দীপকের মুক্তিসেনা যেন 'রেইনকোট' গল্পের মিন্টুকে মনে করিয়ে দেয়”- মন্তব্যটি যথার্থ।
• ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়ে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। তাদের অত্যাচার, নির্যাতন ও হত্যাকাণ্ডে সমগ্র দেশ পরিণত হয়েছিল নরকে।
• উদ্দীপকের ভাববস্তু পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই বিখ্যাত না হলেও তাদের প্রত্যেকের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব হবে না। তাদের প্রত্যেককেই হয়তো ঘটা করে স্মরণ করা হবে না ঠিকই কিন্তু তাদের আত্মত্যাগের কথা কোনোদিন ভোলা সম্ভব নয়। 'রেইনকোট' গল্পের মিন্টু তেমনই এক অখ্যাত মুক্তিযোদ্ধা, তার অবদানকেও কোনোক্রমে, ভুলে যাওয়া সম্ভব নয়। তাই বলা যায়, উদ্দীপকের মুক্তিসেনা যেন 'রেইনকোট' গল্পের মিন্টুকে মনে করিয়ে দেয়- সার্বিক বিচারে এই মন্তব্যটি যথাযথ।