"এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।"- কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
উত্তর: "এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।"- কথাটি প্রিন্সিপাল সাহেব বলেছেন পাকিস্তানি সেনাদেরকে এ দেশের শহিদ মিনার ধ্বংস করার পরিকল্পনা প্রসঙ্গে। . 'রেইনকোট' গল্পে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধিপরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন এ দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” ওই কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে। এরা ছিল এদেশের স্বাধীনতাবিরোধী।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।"- কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর