শেয়ারFacebookWhatsApp

নুরুল হুদা কার রেইনকোট পরিধান করেছিল?

উত্তর: নুরুল হুদা তাঁর শ্যালক মিন্টুর রেইনকোট পরেছিলেন।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

নুরুল হুদা কার রেইনকোট পরিধান করেছিল?

উদ্দীপক

১৯ শে অক্টোবর ১৯৭১ সালে ঢাকার মতিঝিল এলাকায় একটি ব্যাংকের সম্মুখে পাকিস্তানি জঙ্গি সরকারের তাঁবেদারদের একটি মোটর গাড়ি দাঁড়িয়ে ছিল। আমাদের দুঃসাহসিক বীর তরুণরা প্রকাশ্যে টহলরত হানাদার সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে উক্ত গাড়ির আসনের নিচে একটা 'টাইম বোমা' বসিয়ে দেয়। এরপর তাঁবেদাররা ব্যাংক লুট করে মোটরে আসনে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সমগ্র এলাকা প্রকম্পিত করে বোমাটি বিস্ফোরিত হলে পাশ্ববর্তী অন্যান্য গাড়িও একসঙ্গে ধ্বংস হয়। ফলে ঘটনাস্থলে ৫ জন তাঁবেদার খতম এবং কয়েকজন মারাত্মক আহত হয় ৷ গেরিলা যোদ্ধাদের এরকম কর্মকাণ্ড অনেক সাধারণ ভীরু মানুষকে সাহসী করে তোলে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রেরণা জোগায় ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

নুরুল হুদা তাঁর শ্যালক মিন্টুর রেইনকোট পরেছিলেন।

উত্তর

কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি নিয়ে আসা একজন কুলি বর্ষাকালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হবে বোঝাতেই এ উক্তিটি করেন। পাকিস্তানিরা পানির মধ্যে খুব একটা স্বাভাবিক নয়। সাঁতারেও দুর্বল। নদীমাতৃক বাংলাদেশের মানুষ এ ব্যাপারে বেশ পটু। বর্ষাকালে চারদিকে পানি থই থই করে। সেই পরিবেশে পাকিস্তানি মিলিটারিদের মুক্তিযোদ্ধারা সহজেই কোণঠাসা করতে পারবেন মনে করে কুলিটি উক্তিটি করেছে।

উত্তর

উদ্দীপকে 'রেইনকোট' গল্পের মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের দিকটি ফুটে উঠেছে। 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধে শেষ পর্যায়ে ঢাকার অবস্থা নিয়ে রচিত হয়েছিল। যেখানে দেখানো হয় কীভাবে আমাদের দেশের সোনার ছেলেরা/মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনী বা মিলিটারি সেনাদের ওপর গেরিলা আক্রমণ করে তাদের পরাস্ত করে। এমনই এক ঘটনা হচ্ছে মিরপুরের বিল দিয়ে নৌকা বোঝায় করে মুক্তিযোদ্ধারা এসে এক জিপ উড়িয়ে দেয় । যেখানে কমপক্ষে পাঁচটা খানসেনা খতম হয় । উদ্দীপকে দেখা যায়, ১৯ শে অক্টোবর ১৯৭১ সালে ঢাকার মতিঝিল এলাকায় একটি ব্যাংকের সম্মুখে পাকিস্তানি জঙ্গি সরকারের তাঁবেদারদের একটি মোটর গাড়ি দাঁড়িয়ে ছিল। আমাদের দুঃসাহসিক বীর তরুণরা প্রকাশ্যে টহলরত হানাদার সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে উক্ত গাড়ির আসনের নিচে একটা 'টাইম বোমা' বসিয়ে দেয়। পরবর্তী সময়ে বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে ৫ জন তাঁবেদার খতম এবং কয়েকজন মারাত্মক আহত হয়। উপরোক্ত ঘটনার সাথে 'রেইনকোট' গল্পের মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের মাধ্যমে পাকিস্তানি খানসেনাদের জিপ উড়িয়ে দেওয়ার মাধ্যমে পাঁচজন খান সেনা খতম করার বিষয়ে সাদৃশ্য রয়েছে ।

উত্তর

'মুক্তিযুদ্ধে গেরিলা আক্রমণে সফলতা আমাদের অনেক সাধারণ ভীরু মানুষকে সহসী করে তুলেছিল' উদ্দীপক ও রেইনকোট গল্পের আলোকে উক্তিটি সম্পূর্ণ যুক্তিযুক্ত বলে মনে করি I 'রেইনকোট' গল্পে গেরিলা আক্রমণের সাথে জড়িত হচ্ছে মিন্টু । যে তার বোন আসমা এবং দুলাভাই নুরুল হুদার সাথে থাকে। নুরুল হুদা খুবই ভীতু একজন মানুষ। যে যুদ্ধ এবং রক্তপাত দেখলে ভীষণ ভয় পায় কিন্তু তার শ্যালক মিন্টু দমাদম মিলিটারি মারে। তার শ্যালকের পরা রক্তাক্ত একটা রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় সাহস, উষ্ণতা এবং দেশপ্রেম । উদ্দীপকেও গেরিলা আক্রমণের এমন কর্মকাণ্ড দেখে অনেক সাধারণ ভীতু মানুষকে সাহসী করে তোলে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা জোগায়। উদ্দীপকে গেরিলা বাহিনী তাঁবেদারদের একটি মোটর গাড়িতে টাইম বোমা বসিয়ে বিস্ফোরিত করে। ফলে গাড়িতে থাকা পাঁচ জন তাঁবেদার খতম হয়ে যায় যেটা দেখে ভীরু মানুষ সাহসী হয়ে ওঠে। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার শ্যালক মিন্টু একজন মুক্তিযোদ্ধা। যে গেরিলা আক্রমণের মাধ্যমে দমাদম মিলিটারি মারে। এক বৃষ্টির দিনে নুরুল হুদার স্ত্রী তাকে মিন্টুর রেইনকোট পরতে দিলে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে এক শক্তি, সাহস, উষ্ণতা এবং দেশপ্রেম সঞ্চারিত হয় নুরুল হুদাকে মিলিটারিরা ধরে নিয়ে গিয়ে তার শ্যালক মিন্টুর খোঁজ জানতে চাইলে সে মুক্তিযোদ্ধাদের তথ্য দেয় না বরং অনেক অত্যাচার সহ্য করে । সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক এবং যুক্তিযুক্ত।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটঢাকা কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।