উদ্দীপকের বিভীষণ ও 'রেইনকোট' গল্পের প্রিনসিপ্যালের মধ্যে স্বদেশের সাথে বিশ্বাসঘাতকতা করার দিক থেকে মিল রয়েছে।
'রেইনকোট' গল্পের প্রিনসিপ্যাল আফাজ আহমদ ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। তিনি ছিলেন পাকিস্তানপন্থি। ড. আফাজ আহমদ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিলেন। বাংলার মানুষের জন্মগ্রহণ করেও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি মহান সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি নিজের স্বার্থের জন্য পাকিস্তানকে সমর্থন করেছিলেন।
উদ্দীপকে বিভীষণও জন্মভূমির সাথে, সগোত্রের সাথে ও নিজের কালের - সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। রাম-রাবণের যুদ্ধে বিভীষণ রাবণের ভাই হওয়া সত্ত্বেও রাবণের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে যোগ দেন। রামের সাথে যুদ্ধে যেখানে রাবণের বংশের সকলে যুদ্ধ করছিলেন, তখন বিভীষণের এই সপক্ষ ত্যাগের ঘটনা দেশদ্রোহিতার শামিল। তাই বলা যায়, দেশদ্রোহিতার দিক থেকে বিভীষণ ও 'রেইনকোট' গল্পের প্রিনসিপ্যালের মিল বিদ্যমান ।