শেয়ারFacebookWhatsApp

উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপ্যাল আজকাল তোয়াজ করে কেন? ব্যাখ্যা কর।

উত্তর: পাকিস্তানি মিলিটারিরা উর্দুভাষী বলে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিনসিপ্যাল তোয়াজ করেন। প্রিনসিপ্যাল বুঝতে পেরেছেন, পাকিস্তানি মিলিটারিরা প্রফেসর আকবর | সাজিদকে উর্দু জানার কারণে সম্মান করবে। তাই তার সাথে সম্পর্ক ভালো থাকলে মিলিটারির রোষাণল থেকে রেহাই মিলতে পারে। ভেবে তিনি আকবর সাজিদকে আজকাল তোয়াজ করে চলেন।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপ্যাল আজকাল তোয়াজ করে কেন? ব্যা…

উদ্দীপক

মমতাজ উদ্দীন আহমদ রচিত নাটক 'স্বাধীনতা আমার স্বাধীনতা'। এ নাটকের উজ্জ্বল চরিত্র দারোগা নুর মোহাম্মদ। অর্থ পুরস্কারের লোভে তিনি আকৃষ্ট হননি। তাই তো ব্রিটিশ সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত আসামি স্বদেশি আন্দোলনের নেতাকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিয়েছেন। এভাবেই দেশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া বিপ্লবী চেতনার সাথে একাত্ম হয়ে গেছেন তিনি।

Sylhet · 2022

উত্তর

'আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে' উক্তিটি নুরুল হুদার মেয়ের।

উত্তর

পাকিস্তানি মিলিটারিরা উর্দুভাষী বলে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিনসিপ্যাল তোয়াজ করেন। প্রিনসিপ্যাল বুঝতে পেরেছেন, পাকিস্তানি মিলিটারিরা প্রফেসর আকবর | সাজিদকে উর্দু জানার কারণে সম্মান করবে। তাই তার সাথে সম্পর্ক ভালো থাকলে মিলিটারির রোষাণল থেকে রেহাই মিলতে পারে। ভেবে তিনি আকবর সাজিদকে আজকাল তোয়াজ করে চলেন।

উত্তর

উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল | হুদা চরিত্রের দেশের সাথে একাত্মতার বৈশিষ্ট্যের দিক থেকে মিল রয়েছে। গল্পের নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযুদ্ধের সময় দেশের কিন্তু বিপর্যয়ের সময় নিজের জীবন রক্ষাই ছিল তার একমাত্র চিন্তা। পরবর্তী সময়ে গল্পে মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরিধান করে | সে সাহসী হয়ে ওঠে। রেইনকোটের প্রভাবে নুরুল হুদার মাঝে দেশপ্রেমের সঞ্ঝার হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাঁর আঁতাতের অভিযোগে সে বিস্মিত ও আনন্দিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা অনুভব করেন। আর তাই প্রচণ্ড নির্যাতনেও তিনি শ্যালক মুক্তিযোদ্ধার কোনো তথ্য শত্রুদের কাছে প্রকাশ করেননি । উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদ একজন প্রকৃত দেশপ্রেমিক। স্বদেশি আন্দোলনে নেতৃত্বদানের অভিযোগ ব্রিটিশ সরকার এককজন আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য অর্থ পুরস্কার ঘোষণা করে। দারোগা নুর মোহাম্মদ সেই আসামির খোঁজ জানলেও তা সরকারকে জানায়নি। তার কাছে নিজের স্বার্থের চেয়ে দেশের স্বাধীনতা অনেক বড়ো ছিল। এভাবেই তিনি বিপ্লবী চেতনার সাথে একাত্মতা প্রকাশ করেন। এখানে নিজের স্বার্থ ত্যাগ করে দেশের বিপ্লবী সন্তানদের সাহায্য করার মধ্য দিয়ে দেশরক্ষার ব্রতী হওয়ার দিক থেকে নুর মোহাম্মদ ও নুরুল হুদা একই ভাবনার অধিকারী ।

উত্তর

উদ্দীপকে স্বদেশি আন্দোলন এবং গল্পে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটে উঠলেও উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল লক্ষ্য একই। 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। এ গল্পে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে কলেজ শিক্ষক নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে এবং নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। কিন্তু মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয় তা তাকে একজন প্রকৃত দেশপ্রেমিকে পরিণত করে। উদ্দীপকের নুর মোহাম্মদ অর্থ লাভে আকৃষ্ট না হয়ে দেশের স্বার্থে স্বদেশি আন্দোলনের নেতাকে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয়নি। অথচ অভিযুক্ত, আসামিকে ধরিয়ে দিতে পারলেই অর্থ পুরস্কার দেওয়া হতো তাকে। কিন্তু সে নিজের চেয়ে দেশরক্ষার বিষয়টিকে বড়ো করে দেখেছেন । উদ্দীপকে স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপট আলোচিত হয়েছে। ব্রিটিশ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জনই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যদিকে 'রেইনকোট' গল্পে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটপরিসর তুলে ধরা হয়েছে। উদ্দীপক ও আলোচ্য গল্পে | দুটি ভিন্ন ভিন্ন আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। কিন্তু দেশের | স্বার্থরক্ষার এবং স্বাধীনতা অর্জনে নুরুল হুদা এবং নুর মোহাম্মদের আত্মত্যাগ একই আদর্শে উজ্জীবিত। দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি তাদের সীমাহীন ভালোবাসা ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়েছে। তাই, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গল্পের মল লক্ষ্য একই।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।