'টুপির তেজ কি পানিতেও লাগল নাকি ?'— বিশ্লেষণ করো।
উত্তর: মুক্তিযোদ্ধার রেইনকোট পরিধান করে ভীতু নুরুল হুদার মাঝে যে সাহসের সঞ্চার ঘটেছে তারই প্রতিফলন বোঝাতে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। 'রেইনকোট' গল্পের কেন্দ্রীয় চরিত্র কলেজ শিক্ষক নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ। শ্যালক মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর ভয়ে সে চারবার বাড়ি বদল করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে সর্বদা সে ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকে। একদিন শ্যালক মিন্টুর রেইনকোট পরিধান করে সে সাহসী হয়ে ওঠে। একজন মুক্তিযোদ্ধার রেইনকোট কীভাবে মানুষের মাঝে সাহস, উষ্ণতা ও দেশপ্রেমের সঞ্চার করে— তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
'টুপির তেজ কি পানিতেও লাগল নাকি ?'— বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর