শেয়ারFacebookWhatsApp

নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

উত্তর: নুরুল হুদা রসায়ন বিষয়ের লেকচারার ছিলেন।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

উদ্দীপক

দেশমাতৃকার মুক্তির শপথ নিয়ে মুক্তিবাহিনীত যোগ দেয় হুমায়ুন সাহেবের পাঁচ ছেলে। রাজাকারের মাধ্যমে এই খবর জানতে পেরে পাক হানাদার বাহিনী হুমায়ুন সাহেবের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। অবশেষে ক্যাম্পে ধরেও নিয়ে যায় তাকে, বারবার জানতে চায় তাঁর ছেলেদের ঠিকানা। হুমায়ুন সাহেব চুপ করে থাকলে তাঁর পিঠের উপর প্রচন্ড জোরে চাবুকের আঘাত করে। যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত হয় তাঁর শরীর। তবু তিনি মুক্তিবাহিনীর কোনো খবর দেন না হানাদার বাহিনীকে।

Chittagong · 2022

উত্তর

নুরুল হুদা রসায়ন বিষয়ের লেকচারার ছিলেন।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটি নুরুল হুদার স্ত্রী আসমা নুরুল হুদাকে উদ্দেশ করে বলেছিল। নুরুল হুদা বেঁটেখাটো মানুষ। বৃষ্টি থেকে রক্ষা পেতে স্ত্রী আসমা তার ভাই মিন্টুর রেইনকোট নুরুল হুদাকে পরিয়ে দেয়। যেহেতু মিন্টুর উচ্চতা নুরুল হুদার চেয়ে বেশি তাই রেইনকোটে তার গোড়ালি পর্যন্ত ঢেকে যায়। তাই আসমা বলে যে, ভালোই হলো গোড়ালি পর্যন্ত ঢেকে গেছে পায়েও বৃষ্টি লাগবে না ।

উত্তর

উদ্দীপকের হুমায়ুন সাহেবের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'রেইনকোট' গল্পের কথক নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষকের মাঝে সঞ্চারিত হয় সাহস ও দেশপ্রেম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাই পাকিস্তানিদের শত নির্যাতনের পরেও মুক্তিযোদ্ধা শ্যালক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নুরুল হুদা। উদ্দীপকের হুমায়ুন সাহেবের পাঁচ ছেলে। তারা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। পাকিস্তানি হানাদার বাহিনী বিষয়টি জানতে পেরে হুমায়ুন সাহেবের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয় এবং তাঁকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। তারপর তাঁর ওপর অমানসিক নির্যাতন চালানো হয় সন্তানদের অবস্থান জানার জন্য। কিন্তু হুমায়ুন সাহেব শারীরিকভাবে ক্ষতবিক্ষত হওয়ার পরেও মুক্তিবাহিনীর খবর পাকিস্তানি বাহিনীকে দেননি। তাই বলা যায়, দেশের প্রতি ভালোবাসা এবং মুক্তিবাহিনীর সাথে একাত্মতার জন্য অমানুষিক নির্যাতনের শিকার হওয়ার দিক থেকে হুমায়ুন সাহেব এবং নুরুল হুদা সাদৃশ্যপূর্ণ।

উত্তর

“দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল প্রতিপাদ্য”—মন্তব্যটি যথার্থ । 'রেইনকোট' গল্পে উঠে এসেছে নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর নির্যাতনের মর্মস্পর্শী কাহিনি। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত ঢাকাবাসীর ওপর গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করে। পরবর্তী সময়ে সংগঠিত হয়ে বাঙালিরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। নির্যাতনের ভয়াবহতা বাংলার সূর্যসন্তানদের দমিয়ে রাখতে পারেনি বরং বীরবিক্রমে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বুকের রক্ত দিয়ে দেশ মাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনে। সেই প্রেরণাকে ধারণ করে গড়ে উঠেছে আলোচ্য গল্পের কাহিনি উদ্দীপকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটে উঠেছে। হুমায়ুন সাহেবের পাঁচ সন্তান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় পাকিস্তানি সেনারা হুমায়ুন সাহেবের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয় এবং তাঁকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। তারপর শুরু করে অমানবিক নির্যাতন। কিন্তু শত নির্যাতনেও হুমায়ুন সাহেব মুক্তিবাহিনীর কোনো খোঁজ-খবর পাকিস্তানি বাহিনীকে দেননি । 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে গেরিলা আক্রমণে মুক্তিযোদ্ধাদের দ্বারা পাকিস্তানি সেনাদের ব্যতিব্যস্ত করে তোলার চিত্র ফুটে উঠেছে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ভীতু প্রকৃতির মানুষের সাহসী হয়ে ওঠার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে আলোচ্য গল্পে। অন্য দিকে উদ্দীপকেও মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের উজ্জ্বল মহিমা ফুটে উঠেছে। হুমায়ুন সাহেবের পাঁচ ছেলেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তাছাড়া হুমায়ুন সাহেবও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত একটি চরিত্র । শত নির্যাতনের মুখেও তিনি পাকিস্তানিদের উদ্দেশ্য সফল করতে দেননি। তাই বলা যায়, দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল প্রতিপাদ্য।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।