“এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” কথাটি বুঝিয়ে বল।
উত্তর: প্রশ্নোক্ত মন্তব্যটিতে ভাষাশহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনার সম্পর্কে পাকিস্তানিদের দোসর প্রিনসিপ্যালের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে । 'রেইনকোট' গল্পে বর্ণিত প্রিনসিপ্যাল কট্টর পাকিস্তানপন্থি। শিক্ষিত বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করেন। বাঙালির স্বাধীনতার পথ রুদ্ধ করতে তিনি পাকিস্তানি বাহিনীকে নানারকম পরামর্শ দেন। এরই অংশ হিসেবে, তিনি পাকিস্তানি বাহিনীকে দেশের সকল শহিদ মিনার ভেঙে ফেলার পরামর্শ দেন। তাঁর মতে, শহিদ মিনার মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে উজ্জীবিত করে তাই এগুলো পাকিস্তানের শরীরের কাঁটা।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
“এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” কথাটি বুঝিয়ে বল।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর