উদ্দীপকে স্বদেশি আন্দোলন এবং গল্পে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটে উঠলেও উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল লক্ষ্য একই।
'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। এ গল্পে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে কলেজ শিক্ষক নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে এবং নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। কিন্তু মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয় তা তাকে একজন প্রকৃত দেশপ্রেমিকে পরিণত করে।
উদ্দীপকের নুর মোহাম্মদ অর্থ লাভে আকৃষ্ট না হয়ে দেশের স্বার্থে স্বদেশি আন্দোলনের নেতাকে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয়নি। অথচ অভিযুক্ত, আসামিকে ধরিয়ে দিতে পারলেই অর্থ পুরস্কার দেওয়া হতো তাকে। কিন্তু সে নিজের চেয়ে দেশরক্ষার বিষয়টিকে বড়ো করে দেখেছেন ।
উদ্দীপকে স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপট আলোচিত হয়েছে। ব্রিটিশ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জনই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যদিকে 'রেইনকোট' গল্পে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটপরিসর তুলে ধরা হয়েছে। উদ্দীপক ও আলোচ্য গল্পে | দুটি ভিন্ন ভিন্ন আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। কিন্তু দেশের | স্বার্থরক্ষার এবং স্বাধীনতা অর্জনে নুরুল হুদা এবং নুর মোহাম্মদের আত্মত্যাগ একই আদর্শে উজ্জীবিত। দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি তাদের সীমাহীন ভালোবাসা ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়েছে। তাই, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গল্পের মল লক্ষ্য একই।