'রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। - ব্যাখ্যা করো।
উত্তর: 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য বর্ষা ঋতুর সহায়ক ভূমিকার বিষয়টি বোঝাতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তীব্র শীতের কবলে পড়ে জার্মান বাহিনী রাশিয়ায় পর্যুদস্ত হয়েছিল। গল্পকার শীত ঋতুকে তাই জেনারেল উইনটার বলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্ষা ঋতুর কারণে পাকিস্তানি বাহিনী একইভাবে পর্যুদস্ত' হয়েছিল। বাংলার প্রবল ঝড়-বৃষ্টির সাথে হানাদার বাহিনীর পরিচয় ছিল না। ফলে তাদের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বর্ষা ঋতুর সাথেও লড়তে হয়েছিল। 'রেইনকোট' গল্পে বর্ষা ঋতুকে তাই রাশিয়ার জেনারেল উইনটারের সাথে তুলনা করে জেনারেল মনসুন বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
'রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। - ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর