শেয়ারFacebookWhatsApp

'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ কী?

উত্তর: 'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ- দুষ্কৃতকারী।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ কী?

Barisal · 2017

উত্তর

'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ- দুষ্কৃতকারী।

উত্তর

মুক্তিসেনা মিন্টুর রেইনকোটটি পরে ভীতু প্রকৃতির নুরুল হুদার ভেতরে যে চেতনা সঞ্চারিত হয়েছিল তার নিখুঁত পরিচয় আছে 'রেইনকোট' গল্পে। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোটটি পরার পর থেকেই ভীতু প্রকৃতির নুরুল হুদার মাঝে সঞ্চারিত হয় সাহস ও দেশপ্রেমের এক বিচিত্র অনুভূতি। মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার সংযোগ থাকায় তাকে চাবুক দিয়ে পিটিয়ে তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্তানি সেনারা। কিন্তু রেইনকোটটির কারণে তার মাঝে যে প্রেরণার সৃষ্টি হয়েছিল তা যেন তার চাবুকের আঘাতকে ভুলিয়ে দিয়েছিল। নুরুল হুদার কাছে চাবুকের আঘাতের ব্যাপারটি রেইনকোটের ওপর বৃষ্টি পড়ার মতোই স্বাভাবিক লাগছিল।

উত্তর

'রেইনকোট' গল্পে বাঙালিদের ওপর পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতনের চিত্র অঙ্কিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী অসংখ্য নিরীহ বাঙালির ওপর অত্যাচার চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে তাদের। যারা বেঁচেছিল তারাও মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিল। নানারকম নির্যাতনের মধ্য দিয়ে তারা বাঙালি জাতিকে পঙ্গু ও নিঃশেষ করতে চেয়েছিল। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে এরূপ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, হানাদার বাহিনীর সদস্যরা বাঙালিদের মাটিতে ফেলে তাদের দিকে রাইফেল তাক করে আছে। এই চিত্রের মধ্য দিয়ে পাকিস্তানিদের অত্যাচারের দিকটি স্পষ্ট হয়ে ওঠে। 'রেইনকোট' গল্পেও আমরা হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের কথা জানতে পারি। সেখানে মিলিটারিরা রাস্তার সব গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায়। তাদের ওপর স্টেনগান তাক করে রেখে সারা শরীর তল্লাশি করে। একিভাবে, উদ্দীপকের চিত্রেও নিরীহ বাঙালিদের দিকে রাইফেল তাক করে রেখে নির্যাতন চালানোর দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের চিত্রে 'রেইনকোট' গল্পে বর্ণিত হানাদার বাহিনীর অত্যাচারের চিত্রায়ন ঘটেছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধকালীন সময়ের ভয়াবহতার দিকটি তুলে ধরা হয়েছে। লেকচারার নুরুল হুদা যখন প্রিন্সিপালের ডাকে কলেজে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান মিলিটারিরা বাস থেকে যাত্রীদের নামাচ্ছে। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের শরীরে তল্লাশি চালাচ্ছে। কয়েকজনকে আবার তারা অন্য একটি লরিতে তুলে নিচ্ছে। উদ্দীপকের চিত্রের মাধ্যমে বাঙালিদের ওপর পাকিস্তানিদের অত্যাচারের দিকটি উন্মোচিত হয়েছে। চিত্রে দেখা যায়, মিলিটারিরা বাঙালিদের মাটিতে ফেলে দিয়ে তাদের ওপর রাইফেল তাক করে আছে। উদ্দীপকে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতন ও হত্যার দিকটি দৃশ্যমান হয়ে উঠেছে। 'রেইনকোট' গল্প ও উদ্দীপকের চিত্র উভয়ক্ষেত্রেই পাকিস্তানিদের নির্মম অত্যাচারের ভয়াবহ দিকটির ওপর আলোকপাত করা হয়েছে। গল্পে হানাদার বাহিনী কর্তৃক যাত্রীদের বাস থেকে নামিয়ে তাদের শরীরে তল্লাশি চালানোর বিষয়টি উঠে এসেছে। এখানে সরাসরি নির্যাতন না দেখিয়ে তাদের গাড়িতে তুলে নেওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকে হানাদার বাহিনীকে বাঙালিদের মাটিতে ফেলে তাদের ওপর অস্ত্র তাক করে রাখতে দেখা যায়। এতে গল্পে বর্ণিত হানাদার বাহিনীর অত্যাচারের বর্ণনাকে চিত্রের সাহায্যে প্রত্যক্ষীভূত করে তোলা হয়েছে। অতএব বলা যায়, চিত্রিত দিকটি 'রেইনকোট' গল্পের বিষয়বস্তুকে আরও শানিত করেছে।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।