শেয়ারFacebookWhatsApp

'বর্ষাকালেই তো জুৎ'— কথাটি কে বলেছিল?

উত্তর: 'বর্ষাকালেই' তো জুৎ'— কথাটি বলেছিল কুলির বেশধারী এক মুক্তিযোদ্ধা।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

'বর্ষাকালেই তো জুৎ'— কথাটি কে বলেছিল?

উদ্দীপক

কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরের বাজারে। নদীর এপারে-ওপারে বেশ কিছু বড়ো বড়ো কলকারখানা। এগুলো শাসনের সুবিধার্থে একদল খানসেনা বাজারসংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে। কোনো কোনো রাতে গুলিবিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না।

Dhaka · 2019

উত্তর

'বর্ষাকালেই' তো জুৎ'— কথাটি বলেছিল কুলির বেশধারী এক মুক্তিযোদ্ধা।

উত্তর

'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য বর্ষা ঋতুর সহায়ক ভূমিকার বিষয়টি বোঝাতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তীব্র শীতের কবলে পড়ে জার্মান বাহিনী রাশিয়ায় পর্যুদস্ত হয়েছিল। গল্পকার শীত ঋতুকে তাই জেনারেল উইনটার বলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্ষা ঋতুর কারণে পাকিস্তানি বাহিনী একইভাবে পর্যুদস্ত' হয়েছিল। বাংলার প্রবল ঝড়-বৃষ্টির সাথে হানাদার বাহিনীর পরিচয় ছিল না। ফলে তাদের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বর্ষা ঋতুর সাথেও লড়তে হয়েছিল। 'রেইনকোট' গল্পে বর্ষা ঋতুকে তাই রাশিয়ার জেনারেল উইনটারের সাথে তুলনা করে জেনারেল মনসুন বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের গেরিলা আক্রমণের দিকটি নির্দেশ করে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি বর্ণনা করা হয়েছে 'রেইনকোট' গল্পে। মুক্তিযোদ্ধারা যুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় গেরিলা আক্রমণ শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা ঢাকা কলেজের সামনের ট্রান্সফর্মার গুঁড়িয়ে দেয়। কারণ কলেজের জিমন্যাশিয়ামে ছিল মিলিটারি ক্যাম্প। এত কাছে এসে আক্রমণ করলেও মুক্তিযোদ্ধাদের কোনো খোঁজ পাওয়া যেত না। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিক অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে। মুক্তিযোদ্ধারা অতর্কিত হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর। তারা পাকিস্তানি বাহিনীর ওপর যে ভয়াবহ আক্রমণ চালায় তার অনুরূপ চিত্র ফুটে উঠেছে 'রেইনকোট' গল্পে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে যায় পাকিস্তানি বাহিনী। কিন্তু পাল্টা আক্রমণের জন্য তারা মুক্তিযোদ্ধাদের খুঁজে পেত না। মুক্তিযোদ্ধাদের এমন অসীম সাহসিকতা এবং তাদের গেরিলা আক্রমণের বিষয়টি নির্দেশ করা হয়েছে উদ্দীপকের শেষাংশের বক্তব্যে এবং 'রেইনকোট' গল্পে।

উত্তর

কেবল মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের দিকটি উঠে আসায় বলা যায় যে, উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে। 'রেইনকোট' গল্পে লেখক মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করেছেন । তিনি মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে ধরলেও কেবল যুদ্ধের বর্ণনা না দিয়ে যুদ্ধকালীন বিভিন্ন পরিস্থিতিরও অবতারণা করেছেন। লেখক মুক্তিযুদ্ধের ভাব প্রকাশ করলেও এর বিস্তৃত পরিস্থিতির সন্নিবেশ ঘটিয়েছেন গল্পটিতে। সেখানে যুদ্ধের ভয়াবহতা প্রকাশের পাশাপাশি সমসাময়িক সামাজিক পরিস্থিতিরও অবতারণা করেছেন। উদ্দীপকে মুক্তিযুদ্ধের একটি নির্দিষ্ট আবহ তুলে ধরা হয়েছে। একটি এলাকায় পাকিস্তানি বাহিনীর আগমন এবং মুক্তিবাহিনীর প্রতিরোধের দিকটি ফুটে উঠেছে উদ্দীপকটিতে। এখানে উঠে এসেছে মুক্তিবাহিনীর সাহসী গেরিলা আক্রমণের দিকটি। তাদের অতর্কিত হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানিরা। এ বিষয়গুলো 'রেইনকোট' গল্পেও ঠাঁই পেয়েছে। কিন্তু 'রেইনকোট' গল্পে বিশ্বাসঘাতক প্রিনসিপ্যাল সাহেব, ভীতু লেকচারার নুরুল হুদাসহ আরও কিছু বিষয় উঠে এসেছে, যা উদ্দীপকে চিত্রায়িত হয়নি । উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু গল্পের বিষয়বস্তুর বিস্তৃতির দিকটা ভিন্ন। 'রেইনকোট' গল্পে রেইনকোটটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মধ্যে যে সাহস ও দেশপ্রেম জাগ্রত হয় তার প্রকৃতি ব্যাখ্যা করা হয়েছে 'রেইনকোট' গল্পে। এছাড়া বিশ্বাসঘাতক প্রিনসিপ্যাল সাহেব এবং পাকিস্তানি মিলিটারির নির্মমতার পাশাপাশি সামাজিক অস্থিরতার চিত্রও তুলে ধরা হয়েছে গল্পটিতে। কিন্তু উদ্দীপকটিতে এমন কোনো প্রসঙ্গ নেই। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও যৌক্তিক।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোটDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।