সরকারি ঋণের উৎস দুটির মধ্যে কোনটি দেশের জন্য মঙ্গলজনক উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থ দ্বারা ব্যয় নির্বাহ করা না গেলে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করে। সরকার দেশের জনগণ বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে তাই অভ্যন্তরীণ ঋণ। অপরদিকে বিদেশি সরকার, বিভিন্ন দাতাসংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সংগৃহীত ঋণগুলো বৈদেশিক ঋণ হিসেবে পরিচিত। উদ্দীপকে সরকার ব্যয় নির্বাহের জন্য দেশের অভ্যন্তরে ব্যক্তিবর্গ, বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এসব উৎস থেকে ঋণ গ্রহণ সরকারি ঋণের অভ্যন্তরীণ ঋণের আওতাভুক্ত । অন্যদিকে বিদেশি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র থেকেও সরকার ঋণ গ্রহণ করে। এটি সরকারি ঋণের বৈদেশিক উৎস। উৎস দুটি থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে কিছু সুবিধা ও অসুবিধার সম্মুখীন হতে হয়। বৈদেশিক ঋণে কঠিন শর্ত থাকে কিন্তু অভ্যন্তরীণ ঋণের বেলায় থাকে না। এ শর্তগুলো কখনো দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে হুমকিস্বরূপ হয় । অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে কোনো আর্থিক ভার থাকে না। শুধু প্রকৃত ভার আছে। অপরদিকে বৈদেশিক ঋণের আর্থিক ও প্রকৃত উভয় ভারই রয়েছে। এছাড়াও বৈদেশিক ঋণ গ্রহণের ফলে গ্রহীতা দেশ ধীরে ধীরে দাতা দেশের কাছে জিম্মি হতে থাকে। এটি কখনোই কাম্য না। ওপরের আলোচনা থেকে বলা যায়, অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণ অধিক মঙ্গলজনক ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারি ঋণের উৎস দুটির মধ্যে কোনটি দেশের জন্য মঙ্গলজনক উদ্দীপকের আলো…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর