উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলোর শিল্প কৌশলের পরিচয় ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে ওয়াল্টন, ভিশন, মাইওয়ান ও মিনিস্টার কোম্পানির উৎপাদিত পণ্যের শিল্পকে আমদানি বিকল্প শিল্প কৌশল বলা হয় । বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে কিছু কিছু দ্রব্য আমদানি না করে দেশে উৎপাদন করা হয়। এসব দ্রব্যের শিল্পকে আমদানি বিকল্প শিল্প বলে । কোন দ্রব্যেগুলোর আমদানি বিকল্প শিল্প স্থাপন করা যুক্তিসংগত তা নির্ধারণের জন্য কিছু বিষয় বিবেচনা করা হয়। যেমন— শিল্পের জন্য নিজস্ব কাঁচামাল, প্রযুক্তি, প্রয়োজনীয় শ্রমশক্তি ও অভ্যন্তরীণ বাজার প্রাপ্তি। এসব শিল্পের দ্রব্যাদি কমপক্ষে আমদানি দ্রব্যের নিকট-বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। উদ্দীপকে বাংলাদেশের ওয়াল্টন, ভিশন, মাইওয়ান, মিনিস্টার প্রভৃতি কোম্পানি বর্তমানে দেশের ভালোমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, এয়ারকুলার ইত্যাদি। কিন্তু বাংলাদেশে আগে এসব পণ্য উৎপাদন করা হতো না। এসব পণ্য বিদেশ থেকে আমদানি করতো। বর্তমানে এসব পণ্য দেশের অভ্যন্তরে উৎপাদন করা হচ্ছে। যা ওপরে বর্ণিত আমদানি বিকল্প শিল্পকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত কোম্পানিগুলোর উৎপাদিত পণ্যের শিল্পকে অর্থনীতির ভাষায় আমদানি বিকল্প শিল্প কৌশল বলা হয় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলোর শিল্প কৌশলের পরিচয় ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর