উদ্দীপকের আলোকে এদেশের অর্থনীতিতে বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের আলোকে এদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব ইতিবাচক । বিশ্বায়ন হলো উৎপাদনের সব উপকরণের আন্তর্জাতিকীকরণ। এর ফলে উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায়, নতুন প্রযুক্তির উদ্ভব ও বিনিময়ের সুফল ভোগ করা যায়। ফলে উৎপাদন বৃদ্ধি পায়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য গতিশীল হয়। ফলে জীবনযাত্রার মান উন্নত হয়। উদ্দীপকে মারুফ দীর্ঘদিন পর জাপান থেকে দেশে এসেছেন। তিনি গ্রামে এসে লক্ষ করেন তাদের গ্রামে বিদ্যুৎ, রঙিন টিভি ও ডিসলাইন এসেছে। মানুষ সংবাদের পাশাপাশি বিভিন্ন দেশের আচার-অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। অর্থাৎ তারা বিশ্বায়নের ইতিবাচক দিকগুলোর সুফল ভোগ করছে। বিশ্বায়নের ফলে উপকরণ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়। ফলে দেশে বসেও বিদেশি ক্রেতা-বিক্রেতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সম্ভব হয় । এতে সময়, শ্রম ও খরচ সাশ্রয়ী হয়। ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি পায়। এতে দাম হ্রাস পায়। এছাড়াও উন্নত দেশগুলোর আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি খাতে ব্যবহার করা যায়। সুতরাং বলা যায়, এদেশের অর্থনীতিতে বিশ্বায়ন ইতিবাচক প্রভাব রাখছে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে এদেশের অর্থনীতিতে বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর