পাটের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল'—মতামতসহ বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্ব পরিবেশ বিবেচনায় পাটশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল । পরিবেশ বিবেচনা থেকে বিশ্বজুড়ে পাটপণ্য নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। একসময় কৃত্রিম তন্তুর জন্য পাট শিল্প সংকটের মুখে পড়ে। কৃত্রিম তন্তু ও সিনথেটিক দ্রব্য তুলনামূলকভাবে সুলভ ও সহজলভ্য হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের বর্জ্য শত শত বছরেও নষ্ট হয় না। তাই সাম্প্রতিককালে বিশ্বজুড়ে পরিবেশ নিয়ে সচেনতা বেড়েছে। ফলে, পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা বিশ্ব বাজারে বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এক সময় অর্জিত হতো কাঁচাপাট রপ্তানি করে । কিন্তু নানা সমস্যার কারণে এ শিল্প ধ্বংসের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে বিশ্বের জলবায়ুর পরিবর্তনজনিত কারণে কৃত্রিম আঁশ ও সিনথেটিক দ্রব্য পরিবেশ দূষণের জন্য দায়ী করা হয়। ফলে পাটের প্রতি বিশ্বব্যাপী নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমানে বিশ্বের অনেক দেশেই পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বে প্রতিবছর শপিং ব্যাগের চাহিদা ৫০০ বিলিয়ন পিস। এ বাজারের ক্ষুদ্র একটা অংশ যদি বাংলাদেশ ধরতে পারে তাহলে দেশের পাটশিল্পের চিত্র পাল্টে যাবে। এজন্য পাট ও পাটের বাজার সম্পর্কে টিভি ও রেডিওতে তথ্যের প্রচার ও প্রসার ঘটাতে হবে । তাছাড়া শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলে উৎপাদন বাড়বে। আধুনিক প্রযুক্তি নির্ভর কারখানা স্থাপন এবং সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারলে পাটশিল্পের সোনালি দিন পুনরায় ফিরে আসবে
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
পাটের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল'—মতামতসহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর