উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পাটশিল্প এখন নানা সমস্যায় জর্জরিত। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। অর্থনৈতিক গুরুত্বের জন্য একসময় পাটকে 'সোনালি আঁশ' বলা হতো। কিন্তু বর্তমানে এ শিল্প নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। এ শিল্পের অগ্রগতিতে নানা রকম প্রতিবন্ধকতা বিরাজ করছে। উদ্দীপকে বলা হয়েছে, পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পাটকে এক সময় স্বর্ণসূত্র বলা হতো। তবে পাটের বিকল্প সিনথেটিক আঁশ আবিষ্কার হাওয়ায় পাটের বৈশ্বিক চাহিদা কমে যায়। ফলে পাটের উৎপাদন ব্যাহত হয়। এ শিল্প লাভজনক না হওয়ায় মূলধন বিনিয়োগ ও উদ্যোক্তার অভাব দেখা দিয়েছে। তাছাড়া পাট শিল্পের পণ্যের বহুমুখীকরণের জন্য সরকারের নীতি ও পরিকল্পনার অভাব রয়েছে। ফলে বিশ্ববাজারে পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে না। তাছাড়া সহজলভ্যতাসহ বিভিন্ন সুবিধার কারণে বিশ্বব্যাপী কৃত্রিম তন্তুর ব্যবহার বেড়ে যায়। যা পাটশিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর