উদ্দীপকের আলোকে উল্লিখিত শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত শিল্পটি হল কুটির শিল্প। কুটির শিল্প অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজলভ্য কাঁচামাল, স্বল্প মূলধন ও পারিবারিক জনবল দ্বারা এই শিল্প পরিচালনা করা হয়। এই শিল্পের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। বিশেষ করে অনেক বেকার ও নারীর আত্মকর্মসংস্থান হয়েছে। প্রদীপ তার কুটির শিল্পে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে। ফলে তার আয় বাড়ে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দরিদ্রতা হ্রাসের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটে। বর্তমানে তরুণ বেকার গোষ্ঠী কুটির শিল্পের দিকে ধাবিত হচ্ছে। তাছাড়া অনেক কৃষি শ্রমিক এবং নারীরা কুটির শিল্পের সাথে জড়িত রয়েছে। তারা নিজেরাও স্বাবলম্বী হচ্ছে এবং অন্যকে স্বাবলম্বী হতে সাহায্য করছে। তাছাড়া বিদেশে কুটির শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে,এজন্য কুটির শিল্পের প্রসার এবং দক্ষ জনবল থাকলে, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এছাড়া কুটির শিল্পের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য রক্ষা পাচ্ছে। অতএব উপরোক্তা আলোচনা থেকে বলা যায় কুটির শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উল্লিখিত শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর