“সাম্প্রতিক সময়ে সমাজের এই পরিবর্তনকে অর্থনীতির পরিভাষায় কী নামে চিহ্নিত করা যায়?” তা ব্যাখ্যা করো।
উত্তর: সাম্প্রতিক সময়ে সমাজের এই পরিবর্তনকে অর্থনীতির পরিভাষায় বিশ্বায়ন নামে চিহ্নিত করা যায়। - বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী উৎপাদনের উপকরণসমূহের অবাধ প্রবাহ। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তথ্য প্রযুক্তি, পুঁজি, সংস্কৃতি ইত্যাদির প্রবাহ সৃষ্টি হয়। ফলে নতুন প্রযুক্তির উদ্ভব ও বিনিময়ের সুফল ভোগ করা যায়। আবার বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশের আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায় । উদ্দীপকের মারুফ গ্রামে এসে লক্ষ করেন তাদের গ্রামে বিদ্যুৎ, রঙিন টিভি ও ডিসলাইন এসেছে। মানুষ সংবাদের পাশাপাশি বিভিন্ন দেশের আচার-অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে দেশের = বাইরে থাকা আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ স্থাপন ও ছোটখাটো ব্যবসা পরিচালনা করছে। অর্থাৎ তথ্যে ও পুঁজি অবাধ প্রবাহের ফলে তাদের সমাজে পরিবর্তন এসেছে। এটি বিশ্বায়ন ধারণার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের সমাজের পরিবর্তনকে অর্থনীতির পরিভাষায় বিশ্বায়ন বলা যায় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“সাম্প্রতিক সময়ে সমাজের এই পরিবর্তনকে অর্থনীতির পরিভাষায় কী নামে …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর