উদ্দীপকের আলোকে অধিক জনসংখ্যাকেও কাম জনসংখ্যায় রূপান্তর করা যায়- ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশ অধিক জনসংখ্যা কে জনসম্পদে রূপান্তর করতে পারলে অধিক জনসংখ্যা কে কাম্য জনসংখ্যায় রূপান্তর করা যায়। কোন একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকলে দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। দেশের উন্নয়নের জন্য দেশের কাম্য জনসংখ্যা জরুরী। কাম্য জনসংখ্যা দ্বারা এমন একটি জনসমষ্টিকে বোঝায় যা দেশের সব প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠু ভাবে কাজে লাগিয়ে সর্বাধিক উৎপাদন করতে পারে। কোন জনসংখ্যাকে অবশ্য অতিরিক্ত জনসংখ্যা বলা চলে না, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার মাধ্যমে, সম্পদের সুষ্ঠু ব্যবহার এর মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা কে মানবসম্পদে রূপান্তর করে দক্ষ ও কারিগরি শিক্ষা দেওয়ার মাধ্যমে কাম্য জনসংখ্যার দেশে রূপান্তর করা যায়। উদ্দীপকে বাংলাদেশে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, মাথাপিছু আয় কম, জীবনযাপনের মান নিম্ন হওয়ায় অধিক জনসংখ্যার দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তবে এই অধিক জনসংখ্যার দেশকে জনসম্পদের রূপান্তর করতে পারলে বাংলাদেশ কাম্য জনসংখ্যার দেশ হতে পারবে। কাম্য জনসংখ্যা বৃদ্ধির জন্য কিছু পদক্ষেপ মেনে চলতে পারে— ১. শিক্ষার বৃদ্ধি: শিক্ষার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে,যা লোকজনের উচ্চতর শিক্ষার স্তরে এবং ক্যারিয়ার অপশন বাড়ায় ২. অর্থনৈতিক উন্নতি: অর্থনৈতিক উন্নতি ও উদ্যেগের সৃষ্টির মাধ্যমে মানুষজন আত্মনির্ভরশীল হয়েছে, যা কাম্য জনসংখ্যা বৃদ্ধির পেছনে একটি কারণ হতে পারে। ৩. মাথাপিছু আয়: গত কয়েক বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কিছুটা অন্তত বৃদ্ধি পাচ্ছে যা কাম্য জনসংখ্যা হওয়ার প্রধান লক্ষ্য। এছাড়াও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, সামাজিক উন্নতি এবং স্বাস্থ্যসেবার প্রসারের ফলে জীবন যাত্রার মান উন্নয়ন হয়। এভাবে উপরিউক্ত পদক্ষেপ মেনে চলার মাধ্যমে বাংলাদেশকে কাম্য জনসংখ্যায় রূপান্তর করা যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অধিক জনসংখ্যাকেও কাম জনসংখ্যায় রূপান্তর করা যায়- ব্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর