উদ্দীপকে কোন শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে । বিদেশ থেকে দ্রব্যসামগ্রী আমদানি না করে ঐ দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করাই হলো আমদানি বিকল্প শিল্প। অর্থাৎ যেসব দ্রব্যসামগ্রী আমদানি করা হয় সেসব দ্রব্যসামগ্রী দেশের অভ্যন্তরে উৎপাদন করা। এ ধরনের শিল্প স্থাপন করাই আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প স্থাপনের ফলে দেশীয় উৎপাদন বাড়ে। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আমদানি হ্রাস পাবে। তাই বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে। উদ্দীপকে রায়হান সাহেব বাংলাদেশে বসবাস করেন। দেশটিতে বাণিজ্য ঘাটতি বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সরকার একটি বিশেষ শিল্প প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এ শিল্প নারী কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে। অর্থাৎ, উক্ত শিল্পের মাধ্যমে দেশের অভ্যন্তরেই আমদানিকৃত দ্রব্য উৎপাদন করা হবে। ফলে বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে। এটি আমদানি বিকল্প শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর