সরকারের পদক্ষেপসমূহ কী হতে পারে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও ৷
উত্তর: সরকারের যথাযথ পদক্ষেপেই পারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান করতে। বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প হলো তৈরি পোশাক শিল্প । বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ তৈরি পোশাক থেকে আসে । ফলে বৈদেশিক মুদ্রার অর্জনের সর্ববৃহৎ উৎস হলো তৈরি পোশাক শিল্প । তাই এ শিল্পের বিদ্যমান সমস্যাসমূহ দূর করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন । উদ্দীপকের শিল্পটি হলো পোশাক শিল্প। বর্তমানে শিল্পটি প্রতিকূল কর্মপরিবেশসহ নানা সমস্যায় রয়েছে। পোশাক শিল্পে ভবিষ্যৎ সম্ভাবনা বিদ্যমান রাখতে এসব সমস্যা সমাধান করতে হবে। কোটামুক্ত বিশ্ববাণিজ্য ব্যবস্থায় রপ্তানির ওপর আমদানি শুল্ক প্রভাব বিস্তার করে থাকে । আমদানি শুল্ক যাতে নমনীয় হয় সে বিষয়ে সরকারের কূটনৈতিক তৎপরতা চালাতে হবে । প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে প্রতিযোগী দেশের পণ্যের মানের প্রতি খেয়াল রাখতে হবে। এছাড়া পোশাক শিল্পের বাজার প্রসারের লক্ষ্যে নতুন বাজার তথা দেশের অনুসন্ধান করতে হবে। সরকারকে পর্যাপ্ত পরিমাণের কাঁচামাল যোগানের জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করতে হবে। পাশাপাশি দেশে যাতে উক্ত শিল্পের কাঁচামাল উৎপাদন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া মালিক ও শ্রমিক বিরোধ নিরসনে সরকারকে কাজ করতে হবে। উপরের ব্যবস্থাগুলো সরকার গ্রহণ করলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যা বহুলাংশে হ্রাস পাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারের পদক্ষেপসমূহ কী হতে পারে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও ৷
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর