উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি শিল্পটি হলো চামড়া শিল্প। এই চামড়া শিল্পের কাঁচামাল, মূলধন জনিত সমস্যা ছাড়াও বহুবিধ সমস্যার কথা উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। নিচে এই শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা করা হলোঃ- ১। কাঁচামাল সংরক্ষণের অভাবঃ যে হারে প্রতিবছর বিভিন্ন পশু থেকে চামড়া সংগ্রহ করা হচ্ছে সেই হারে গুদামজাতকরণের ব্যবস্থা না থাকায় এজন্য চামড়া পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। ২। মূলধনের অভাবঃ কোনো শিল্পকে দাঁড় করাতে হলে তার পিছনে অনেক মূলধন ব্যয় করতে হয়, তবেই আশানুরূপ ফল পাওয়া সম্ভব। শিল্পটিকে সফল করতে অনেক আনুষঙ্গিক খরচ করতে হয়, যার জন্য প্রয়োজন মূলধন। আর সেটার অভাব হওয়ায় শিল্পটি সমস্যার সম্মুখীন হচ্ছে। ৩। অদক্ষ শ্রমিকঃ প্রশিক্ষণের মাধ্যমে মানুষ কোনো বিষয়ে ভালো ফল আনতে পারে। কিন্তু এই শিল্পের শ্রমিকরা অদক্ষ হওয়ায় এরা ঠিকভাবে শিল্পটিকে নিয়ন্ত্রণ করতে পারছেনা। ৪। প্রক্রিয়াজাতকরণের অভাবঃ চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাত করণের জন্য যে ট্যানারি শিল্প প্রয়োজন তা সারাদেশে সমভাবে গড়ে না ওঠায় চামড়া সংরক্ষণের অভাবে প্রায়ই এর গুণগত মান নষ্ট হচ্ছে। উল্লিখিত সমস্যাগুলোর জন্য চামড়া শিল্পের বিস্তৃতি ব্যাহত হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর